সপ্তম পে কমিশন অনুযায়ী সর্বোচ্চ বেতনের চাকরি! কয়েক হাজার কর্মী নিয়োগ ভারতীয় রেলে
সপ্তম পে কমিশন অনুযায়ী সর্বোচ্চ বেতনের চাকরি! কয়েক হাজার কর্মী নিয়োগ ভারতীয় রেলে
যাঁরা সরকারি চাকরি করতে চান, তাঁদের সামনে সুযোগ উপস্থিত হয়েছে। ভারতীয় রেলে বেশ কয়েক হাজার নিয়োগ করা হবে। এসবই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। ভারতীয় রেলের নন টেকনিকাল পপুলার ক্যাটেগরির অধীনে বহু পদ ফাঁকা রয়েছে।

পদের সংখ্যা ৩৫, ২০৮
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনলাইন পরীক্ষার মাধ্যমে ৩৫, ২০৮টি পদ পূরণ করবে। ভারতীয় রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে এই নিয়োগ করা হবে। এর মধ্যে ২৪, ৬০৫ টি পদ হল গ্র্যাজুয়েট লেভেলের এবং বাকি ১০,৬০৩ টি পদ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের।

যেসব পদে নিয়োগ
ক্লার্ক কাম টাইপিস্ট, টাইম কিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক, ট্রাফ্কি অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, স্টেশন মাস্টার।

যেসব সুযোগ সুবিধা
নিয়োগের পর কর্মীরা যেসব সুবিধা পাবেন, তা হল ডিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, পেনশন স্কিম, মেডিক্যাল বেনিফিট, আদার স্পেশাল অ্যালাউন্স।

শিক্ষাগত যোগ্যতা
যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট

বয়সসীমা
সাধারণ ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য ১৮-৩৩ বছর, ওবিসিদের জন্য ১৮-৩৬ বছর, এসসি এসটিদের জন্য ১৮-৩৮ বছর।












Click it and Unblock the Notifications