রিজার্ভ ব্যাঙ্কে অফিস অ্যাটেন্ড্যান্ট, শ'য়ে শ'য়ে নিয়োগ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (rbi) নিয়োগের (appointment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশে থাকা অফিসগুলির জন্য ৮৪১ জন অফিস অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করবে তারা। যার জন্য রয়েছে নির্দিষ্ট যোগ্যতা। একমাত্র ভারতীয় নাগরিক
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (rbi) নিয়োগের (appointment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশে থাকা অফিসগুলির জন্য ৮৪১ জন অফিস অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করবে তারা। যার জন্য রয়েছে নির্দিষ্ট যোগ্যতা। একমাত্র ভারতীয় নাগরিকরাই এর জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ ও বেতন ক্রম
মোট শূন্যপদের সংখ্যা ৮৪১। কলকাতার অফিসের জন্য ৩৫ টি। এর মধ্যে তফশিলি জাতি ৭, ওবিসি ১০, ইডব্লুএস ৩, অসংরক্ষিত ১৫। বেসিক পে ১০,৯৪০ টাকা। সঙ্গে অন্য ভাতা যুক্ত হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স
সংশ্লিষ্ট রাজ্যের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। তবে স্নাতক কিংবা তার বেশি যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের নির্দিষ্ট রাজ্যের প্রধান ভাষায় লিখতে ও পড়তে কিংবা বলতে পারতে হবে।

আবেদন ও পরীক্ষার পদ্ধতি
২৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। পরীক্ষা হতে পারে ৯ ও ১০ এপ্রিল।
পরীক্ষায় অনলাইনে টেস্ট এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। দেড় ঘন্টার পরীক্ষা। অনলাইনে নেওয়া ১২০ নম্বরের পরীক্ষায় রিজনিং ৩০, ইংরেজি ৩০, জেনারেল অ্যাওয়ারনেস ৩০, নিউমেরিক্যাল এবিলিটি ৩০ নম্বরের। প্রত্যেক চারটি ভুলের জন্য একনম্বর করে কাটা হবে।

আবেদনের ফি
সাধারণ পরীক্ষার্থীদের জন্য ৪৫০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি, পিডব্লুডি, এক্সসার্ভিসম্যানদের জন্য ৫০ টাকা করে দিতে হবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদনের জন্য, https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3964












Click it and Unblock the Notifications