মহিলা কনস্টেবল পদে বাংলাতে একাধিক শূন্যপদে নিয়োগ, রইল খুঁটিনাটি তথ্য
বেকারত্ব সমস্যা মেটাতে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যয়ের সরকার। বিশেষ করে মহিলাদের সমস্ত ক্ষেত্রে এগিয়ে আসার কথা বলছেন প্রশাসনিক প্রধান।
এই অবস্থায় বড় সুযোগ মহিলাদের জন্যে। বিশেষ করে যারা পুলিশ হিসাবে কাজের স্বপ্ন দেখেন তাঁদের জন্যে তো বটেই একাধিক মহিলা কনস্টেবল পদের জন্যে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে- https://wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx?Id=2023/0002- ক্লিক করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত করা যাবে বলে জানানো হয়েছে। তবে কিছু ক্ষেত্রে ছাড়ের কথা বলা হয়েছে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম মাধ্যমিক পাশ করতেই হবে। তা সে যে কোনও অনুমোদন রয়েছে এমন প্রতিষ্ঠান থেকে করা যাবে।
পাশাপাশি, বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে বলেও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে ভারতীয় নাগরিক হওয়াটা এই পদের জন্যে বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। অনলাইন ভাবে এই পদের জণ্যে আবেদন করা যাবে। তবে এই বিষয়ে বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

জানা গিয়েছে এই পদের জন্যে আবেদন করতে হলে প্রার্থীর উচ্চতা ১৬০ সেমি. বা তার বেশি হতে হবে। এছাড়াও ওজন ৪৯ কেজি বা তার বেশি হওয়রার প্রয়োজন আছে বলেও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১৪০০ কাছাকাছি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত আবেদনপত্র পূরণ করা যাবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দেরি না করে এখন থেকেই এই পদের জন্যে নিজেকে তৈরি করুন। পশ্চিমবঙ্গ পুলিশে এই নিয়োগ একেবারে সুবর্ন সুযোগ।

ইতিমধ্যে মহিলাদের নিয়ে রাজ্যের সর্বত্র একাধিক স্কোয়াড খোলা হয়েছে। এবার রাজ্য পুলিশে পুরুষদের পাশাপাশি মহিলারও চোখে চোখ রেখে কাজ করবেন।












Click it and Unblock the Notifications