AIIMS Kalyani Recruitment 2023: কল্যাণী এইমসে শিক্ষক পদে ব্যাপক চাকরি, ইন্টারভিউয়ে নিয়োগ

AIIMS Kalyani Recruitment 2023: কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চাকরির সুযোগ। শিক্ষকতার করার সুযোগ রয়েছে। ইতিমধ্যে এইমস কল্যাণীর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আর সে বিজ্ঞপ্তি অনুযায়ী খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

ইচ্ছুক এবং যোগ্যদের অবিলম্বে এই বিষয়টির উপরে নজর রাখা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু বিস্তারিত জেনেই আবেদন করতে হবে।

AIIMS Kalyani Recruitment 2023

AIIMS Kalyani Recruitment 2023: কীভাবে নিয়োগ

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ শিক্ষক পদের জন্যে নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে আগে থেকে আবেদনের সুযোগ নেই। ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। আর তা হবে আগামী ১৪ ডিসেম্বর। এজন্যে কল্যাণী এইমসে সকাল ১০ টার মধ্যে পৌঁছে যেতে হবে। এজন্যে প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। সেদিন সকাল সাড়ে ৯ টা থেকেই প্রার্থীদের নথি যাচাইকরণের কাজ শুরু হবে।

AIIMS Kalyani Recruitment 2023: বিজ্ঞপ্তি একনজরে দেখে নিন-

এই বিষয়ে আরও জানতে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- https://aiimskalyani.edu.in/recruitments/- ক্লিক করতে হবে। এছাড়াও এই লিঙ্কে- https://aiimskalyani.edu.in/wp-content/uploads/2023/12/01.12.23_TUTOR-WALKIN-INTERVIEW-Advertisement-1.pdf- ক্লিক করেও বিস্তারিত জেনে আবেদন জানাতে পারবেন।

AIIMS Kalyani Recruitment 2023: জরুরি তথ্য এবং বেতন সংক্রান্ত তথ্য-

এইমস-এর ফিজিয়োলজি বিভাগের জন্যে এই নিয়োগ করা হবে। তবে মাত্র একটি পদের জন্যেও নিয়োগ করা হবে। তবে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। সর্বাধিক এক বছরের জন্যে এই নিয়োগ করা হবে। কাজের উপর নির্ভর করে চুক্তির মেয়াদ প্রয়োজনে বাড়ানো হতে পারে।

৩০ বছরের মধ্যে হলে এই পদে আবেদন করতে পারবেন। কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। আবেদনের আগে শিক্ষাকতা যোগ্যতা সহ অন্যান্য সমস্ত তথ্য জানুন। আর তা জেনেই আবেদন জানান।

এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া গ্রস পে বাবদ ৫৪০০ টাকাও মিলবে। এমনটাই= জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+