ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, কবের মধ্যে আবেদন?
ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, কবের মধ্যে আবেদন?
ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা শূন্যপদগুলি পূরণের জন্য আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কীভাবে এবং কোথায় আবেদন করবেন, তা জানতে বিস্তারিত পড়ে নিন।

মোট শূন্যপদ : ২৩
কোন কোন শূন্যপদ
১) সিনিয়র ম্যানেজার - ২
২) অ্যাকাউন্ট অফিসার - ৭
৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার - ৪
৪) মেটিরিয়াল অফিসার - ১০
কোথা থেকে আবেদন : চাকরি প্রার্থীরা দেশের সব প্রান্ত থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) সিনিয়র ম্যানেজার - চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কিংবা ফিনান্স বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ/পিজিডিএম থাকতে হবে। অন্তত ১৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
২) অ্যাকাউন্ট অফিসার - চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কিংবা ফিনান্স বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ/পিজিডিএম থাকতে হবে। অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার - ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ। মেটিরিয়াল ম্যানেজেমেন্টে ২ বছরের পিজি ডিপ্লোমা গ্রাহ্য। অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা।
৪) মেটিরিয়াল অফিসার - ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ। মেটিরিয়াল ম্যানেজেমেন্টে ২ বছরের পিজি ডিপ্লোমা গ্রাহ্য। অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সের সীমা
১) সিনিয়র ম্যানেজার - সর্বোচ্চ ৪৫ বছর।
২) অ্যাকাউন্ট অফিসার - সর্বোচ্চ ৩০ বছর।
৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার - সর্বোচ্চ ৪০ বছর।
৪) মেটিরিয়াল অফিসার - সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের পদ্ধতি
১) অফ লাইনে আবেদন করতে হবে।
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৫ জুন।
৩) আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে।
৪) ঠিকানা - The Chief Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector-24, Noida, Goutam Buddha Nagar, Uttar Pradesh, Pin - 201301
৫) আরও বিস্তারিত জানতে https://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=section&id=6&lang=en ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি পড়ে নিন।












Click it and Unblock the Notifications