রামপুরহাটে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
রামপুরহাটে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
রামপুরহাটের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স কত থাকা আবশ্যক, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর :
DHFWS/RPH/DPMU/6139
মোট শূন্যপদ : ৮
কোন কোন শূন্যপদ
১) জেলা পিডিএমটি এবং টিবি/এইচআইভি কোঅর্ডিনেটর
২) টিউবারকুলোসিস হেলথ ভিসিটর
৩) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার
৪) সাইক্রিয়াটিক নার্স/কমিউনিটি নার্স
৫) স্টাফ নার্স
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) জেলা পিডিএমটি এবং টিবি/এইচআইভি কোঅর্ডিনেটর - গ্র্যাজুয়েট + কম্পিউটার অপারেশনে দুই মাসের সার্টিফিকেট কোর্স + দুই চাকার ড্রাইভিং লাইসেন্স।
২) টিউবারকুলোসিস হেলথ ভিসিটর - গ্র্যাজুয়েট বা ইন্টারমিডিয়েট (১০+২)। এমপিডব্লু/এএনএম/এলএইচভি/স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতা। হেলথ এডুকেশনে সার্টিফিকেট কোর্স বা টিউবারকুলোসিস হেলথ ভিসিটার স্বীকৃত কোর্স + ন্যূনতম ২ মাসের কম্পিউটার সার্টিফিকেট।
৩) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার - এমবিবিএস
৪) সাইক্রিয়াটিক নার্স/কমিউনিটি নার্স - সাইক্রিয়াটিক নার্সিংয়ে বিএসসি বা এমএসসি। কমিউনিটি নার্সের ক্ষেত্রে জিএনএম কোর্স।
৫) স্টাফ নার্স - জিএনএম ট্রেনিং কোর্স/বিএসসি নার্সিং কোর্স।
বয়সসীমা
১) জেলা পিডিএমটি এবং টিবি/এইচআইভি কোঅর্ডিনেটর - ২২ থেকে ৪০ বছর।
২) টিউবারকুলোসিস হেলথ ভিসিটর - ২২ থেকে ৪০ বছর।
৩) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার - উর্ধ্বসীমা ৬২ বছর।
৪) সাইক্রিয়াটিক নার্স/কমিউনিটি নার্স - উর্ধ্বসীমা ৪০ বছর।
৫) স্টাফ নার্স - উর্ধ্বসীমা ৬৪ বছর।
আবেদনের ফি
১) জেনারেল - ১০০ টাকা
২) এসসি/এসটি - ৫০ টাকা
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা
২) অভিজ্ঞতার ওপর নম্বর
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ২৪/০৬/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ১৩/০৭/২০২১
আবেদনের পদ্ধতি
১) অফ লাইনে আবেদন করতে হবে।
২) সব নথি এবং ছবি সহ Office of the Chief Medical Officer of Health, Old outdoor campus, Kamarpotty More, Rampurhat, Dist - Birbhum, Pin - 731224, West Bengal ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
৩) আরও বিস্তারিত জানতে https://drive.google.com/file/d/1uuWn19fsHpp0ghh8SlQGV8Y6HznMyhvC/view লিঙ্কে ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications