Indian Railway Recruitment 2023: বয়স কি ১৫ হয়ে গেছে? আবেদন করুন ভারতীয় রেলের এই পদে

Indian Railway Recruitment 2023: ভারতীয় রেলে যারা চাকরি ( Govt Jobs 2023) খুঁজছেন তাঁদের জন্যে বড় খবর। শিক্ষানবিশ পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে উত্তর-পূর্ব রেলওয়ের তরফে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

কীভাবে কোথায় আবেদন ( Indian Railway Recruitment 2023) করতে হবে তা বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Indian Railway Recruitment 2023

Indian Railway Recruitment 2023: কীভাবে আবেদন

৩ জুলাই থেকে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর-পূর্ব রেলওয়েতে শিক্ষানবিশ প্রশিক্ষণের জন্য নিয়োগ শিক্ষানবিশ আইন ১৯৬১ এবং শিক্ষানবিশ বিধি ১৯৬২ এর অধীনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে । উত্তর-পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন করতে পারা যাবে। এজন্যে এই লিঙ্কে- https://ner.indianrailways.gov.in/ ক্লিক করতে হবে। তবে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ২রা অগাস্ট।

Indian Railway Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য

মোট ১১০৪ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে ভারতীয় রেল। একাধিক বিভাগে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিস্তারিত ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আর সেই মতো মেকানিক্যাল ওয়ার্কশপ/গোরখপুর- ৪১১ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। সিগন্যাল ওয়ার্কশপ/ গোরখপুর ক্যান্ট- নিয়োগ করা হবে ৬৩ জনকে। ব্রিজ ওয়ার্কশপ/ গোরখপুর ক্যান্ট- নিয়োগ করা হবে ৩৫ জনকে। মেকানিক্যাল ওয়ার্কশপ/ ইজ্জতনগরে ১৫১ জনকে নিয়োগ করা হবে। ডিজেল শেড/ ইজ্জতনগর নিয়োগ করা হবে ৬০ জনকে। ডিজেল শেড/ গোন্ডা নিয়োগ করা হবে ৯০ জনকে। ক্যারেজ এবং ওয়াগন/ বারানসী নিয়োগ হবে ৭৫ জনকে। ১৫৫ জনকে নিয়োগ করা হবে ক্যারেজ এবং ওয়াগন/লখনউ জংশনে।

Indian Railway Recruitment 2023

Indian Railway Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা

শিক্ষানবিস পদের জন্যে আবেদন করতে হলে নুন্যতম ৫০ শতাংশ নম্বর অঙ্কে পেতে হবে। পাশাপাশি ক্লাস ১০ পাশ করতেই হবে।
ক্লাস ১০ পাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই শংসাপত্রও প্রয়োজনীয়।

Indian Railway Recruitment 2023: বয়স এবং বিজ্ঞপ্তি

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী নুন্যতম ১৫ বছর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে এই পদের জন্যে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- Indian Railway Recruitment 2023 - ক্লিক করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+