রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি, সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ
রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি পদে নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কত বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তা জানানো হয়েছে। কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে লিখে দেওয়া হয়েছে। এক নজরে তা দেখে নেওয়া যাক।

শূন্যপদ
ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সার্পোট পার্সোনেল এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। মোট শূন্যপদ ১১।
কোথা থেকে আবেদন
পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করা যাবে। নিয়োগ হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
শিক্ষাগত যোগ্যতা
সফটওয়্যার ডেভেলপার : আইটি এমসিএ বা এমএসসি-তে ফার্স্ট ক্লাস/কম্পিউটার সায়েন্স বা আইটি বিই-তে ফার্স্ট ক্লাস।
সফটওয়্যার সার্পোট পার্সোনেল : পিজিডিসিএ/বিএসসি (কম্পিউটার সায়েন্স)/বিসিএ/ডোয়েক এ লেভেল কোর্স (৩ বছর)।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর : সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অভিজ্ঞতা।
ডেটা এন্ট্রি অপারেটর : গ্র্যাজুয়েট/কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট।
বয়স
সফটওয়্যার ডেভেলপার : ২১ থেকে ৪৫ বছর।
সফটওয়্যার সার্পোট পার্সোনেল : ২১ থেকে ৪৫ বছর।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর : ২১ থেকে ৪৫ বছর।
ডেটা এন্ট্রি অপারেটর : ২১ থেকে ৪৫ বছর।
বেতন
সফটওয়্যার ডেভেলপার : ২৭ হাজার টাকা।
সফটওয়্যার সার্পোট পার্সোনেল : ১৮ হাজার টাকা।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর : ২৪ হাজার টাকা।
ডেটা এন্ট্রি অপারেটর : ১৩ হাজার টাকা।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এবং ইন্টারভিউ
আবেদনের পদ্ধতি
২০২১ সালে ১১ জানুয়ারি থেকে আবেদন তোলা এবং জমা দেওয়া যাচ্ছে। অফলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন ২০২১ সালে ২৮ জানুয়ারি। http://wbpolice.gov.in লিঙ্কে ঢুকে আবেদন ডাউনলোড করা যাচ্ছে। সেখানে উল্লেখিত ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে।












Click it and Unblock the Notifications