দক্ষিণ ২৪ পরগনায় স্বাস্থ্যক্ষেত্রে বেশ কয়েকটি পদে নিয়োগ

দক্ষিণ ২৪ পরগনায় স্বাস্থ্যক্ষেত্রে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হচ্ছে। লেডি কাউন্সিলর, হসপিটাল অ্যাটেন্ড্যান্ট, স্যানিটারি অ্যাটেন্ডান্ট, ব্লক আশা ফেসিলিটেটর পদে মোট ১৩ জন নিয়োগ পাবেন। সরকারি বিজ্ঞপ্তি নম্বর হল - DH & FWS/DHHD/2967/2020-21। পশ্চিমবঙ্গের যেকোনও জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১০ মার্চ ২০২১।

দক্ষিণ ২৪ পরগনায় স্বাস্থ্যক্ষেত্রে বেশ কয়েকটি পদে নিয়োগ

যোগ্যতা

লেডি কাউন্সিলর পদে অ্যানথ্রোপলজি, সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি ও হিউম্যান ডেভেলপমেন্টে স্নাতক হতে হবে। সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ২০ হাজার টাকা।

হসপিটাল অ্যাটেন্ড্যান্ট পদে দশম শ্রেণি পাস ও সঙ্গে হাসপাতালে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১০ হাজার টাকা।

স্যানিটারি অ্যাটেন্ডান্ট পদে দশম শ্রেণি পাস ও সঙ্গে হাসপাতালে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১০ হাজার টাকা।

ব্লক আশা ফেসিলিটেটর পদে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপলজি, এমএসডব্লিউ, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা অন্য যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সঙ্গে হেলথ প্রোজেক্টে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১৫ হাজার টাকা।

বয়স

লেডি কাউন্সিলর পদে বয়সসীমা ৪০ বছর

হসপিটাল অ্যাটেন্ড্যান্ট পদে বয়সসীমা ৪০ বছর

স্যানিটারি অ্যাটেন্ডান্ট পদে বয়সসীমা ৪০ বছর

ব্লক আশা ফেসিলিটেটর পদে বয়সসীমা ৪০ বছর

সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+