নদিয়া জেলা পরিষদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
নদিয়া জেলা পরিষদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
নদিয়া জেলা পরিষদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করা যাবে, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : 01/CFP/MGNREGA
মোট শূন্যপদ : ২
কোন শূন্যপদ
১) জেলা কোঅর্ডিনেটর
২) জেলা জিআইএস বিশেষজ্ঞ
নিয়োগের স্থান : নদিয়া জেলা পরিষদ
কোথা থেকে আবেদন : রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবেদন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) জেলা কোঅর্ডিনেটর - সিভিল বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা।
২) জেলা জিআইএস বিশেষজ্ঞ - জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্সে এমটেক/এমই/এমএসসি বা টেকনোলজি/রিমোট সেন্সিং এবং জিআইএস/জিও স্পেলাল টেকনোলজ অথবা জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্সে বিটেক/বিই/পিজি ডিপ্লোমা। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।
৩) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
৪) প্রার্থীর সুজ্ঞাপনের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
১) জেনারেল - উর্ধ্বসীমা ৪৫ বছর। নিম্নসীমা ২৫ বছর।
৩) ওবিসি প্রার্থীরা বয়সে ৩ বছর ছাড় পাবেন।
৪) এসসি/এসটি প্রার্থীরা বয়সে ৫ বছর ছাড় পাবেন।
আবেদনের ফি : আবেদনকারীকে ফি দিতে হবে না।
বেতন
১) জেলা কোঅর্ডিনেটর - প্রতি মাসে ৭৫ হাজার টাকা।
২) জেলা জিআইএস বিশেষজ্ঞ - প্রতি মাসে ৭০ হাজার টাকা।
চাকরির মেয়াদ : চুক্তির ভিত্তিতে সীমিত সময়ের জন্য প্রার্থী নিয়োগ করা যাবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি : ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ০৬/০৮/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২৬/০৮/২০২১
৩) ইন্টারভিউয়ের দিন পরে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
৩) প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে।
৪) আবেদন করতে হবে [email protected] আইডি।
৫) আবেদনপত্রের সঙ্গে সব তথ্য ও প্রমাণাদি জমা দিতে হবে।
৬) http://nadia.gov.in/Recruitment/RecruitmentNotice_Dated06082021_CFP_MGNREGA.pdf লিঙ্কে ক্লিক করে পুরো বিজ্ঞপ্তি পড়ে নিন। এখান থেকেই ডাউনলোড করা যাবে আবেদনপত্র।
৭) অফিসিয়াল ওয়েবসাইট http://nadia.gov.in/












Click it and Unblock the Notifications