হুগলি জেলা পরিষদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
হুগলি জেলা পরিষদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
হুগলি জেলা পরিষদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করা যাবে, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ১
কোন শূন্যপদ : জেলা কোঅর্ডিনেটর
নিয়োগের স্থান : হুগলি জেলা পরিষদ
বিভাগ : পে-জি
কোথা থেকে আবেদন : রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবেদন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
৩) আবেদনকারীকে বাংলা ভাষা লেখা এবং বলায় দক্ষ হতে হবে।
৪) প্রার্থীর সুজ্ঞাপনের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
১) জেনারেল - উর্ধ্বসীমা ৪০ বছর।
২) সর্বনিম্ন বয়স ১৮ বছর।
৩) ওবিসি প্রার্থীরা বয়সে ৩ বছর ছাড় পাবেন।
৪) এসসি/এসটি প্রার্থীরা বয়সে ৫ বছর ছাড় পাবেন।
আবেদনের ফি : আবেদনকারীকে ফি দিতে হবে না।
বেতন : প্রতি মাসে ২৫ হাজার টাকা।
চাকরির মেয়াদ : চুক্তির ভিত্তিতে সীমিত সময়ের জন্য প্রার্থী নিয়োগ করা যাবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) প্রথমে নেওয়া হবে লিখিত পরীক্ষা (৮০ নম্বর)। বাংলা, ইংরাজি, অঙ্ক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর হবে পরীক্ষা।
২) দ্বিতীয় ধাপে কম্পিউটার টেস্ট দিতে হবে প্রার্থীদের (২০ নম্বর)।
৩) উপরোক্ত দুই ধাপ থেকে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে (২০ নম্বর)।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৬/০৮/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২৬/০৮/২০২১
৩) লিখিত পরীক্ষার দিন - ১৮/০৯/২০২১ (আনুমানিক)
৪) পরীক্ষা শুরুর ১০ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) প্রথমে হুগলি জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে সেটি জমা দিতে হবে।
৩) প্রার্থীর সাম্প্রতিক ছবি স্ক্যান করতে আপলোড করতে হবে।
৪) প্রার্থীর স্বাক্ষরও স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) ১৬/০৮/২০২১ থেকে আবেদন করার জন্য লিঙ্ক পাওয়া যাবে।
৬) https://cdn.s3waas.gov.in/s3aff1621254f7c1be92f64550478c56e6/uploads/2021/08/2021080698.pdf সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নিন।
৭) https://hooghly.nic.in/ ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications