মুর্শিদাবাদের মিড ডে মিল স্কিমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

মুর্শিদাবাদের মিড ডে স্কিমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

মুর্শিদাবাদের মিড ডে মিল স্কিমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মুর্শিদাবাদের মিড ডে মিল স্কিমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

কোথায় নিয়োগ : বেলডাঙা দুই ডেভেলপমেন্ট ব্লক

বিজ্ঞপ্তি নম্বর : 202(5)/MDM/MSD/F-13(II)

মোট শূন্যপদ :

কোন শূন্যপদ : ডেটা এন্ট্রি অপারেটর

চাকরির মেয়াদ : চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে।

কোথা থেকে আবেদন
১) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

৩) বাংলা ও ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট।

২) আবেদনকারীর কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা
১) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর

২) বয়সের নিম্নসীমা - ১৮ বছর

৩) এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড়।

৪) ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড়।

আবেদনের ফি : প্রার্থীদের থেকে আবেদনের ফি নেওয়া হবে না।

বেতন : প্রতি মাসে ১৩ হাজার টাকা।

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা - ৩০ নম্বর

২) প্র্যাকটিক্যাল - ১২ নম্বর

৩) ওয়াক ইন ইন্টারভিউ - ৮ নম্বর

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৩/০৮/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩১/০৮/২০২১

৩) পরীক্ষার দিন পরে জানানো হবে।

৪) পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।

২) প্রথমে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। সেটি পূরণ করে জমা দিতে হবে।

৩) আবেদন পাঠাতে হবে - To The Block Development Officer, Beldanga-II Block Development, PO- Saktipur, Dist- Murshidabad, Pin-742163, West Bengal ঠিকানায়।

৪) পূরণ করা আবেদন হয় উপরোক্ত ঠিকানায় পাঠাতে হবে নয় ড্রপ বক্সে ফেলতে হবে।

৫) আবেদনপত্রের সঙ্গে সব প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

৬) https://cdn.s3waas.gov.in/s3c9f0f895fb98ab9159f51fd0297e236d/uploads/2021/08/2021081395.pdf লিঙ্কে ক্লিক করে আরও বিস্তারিত জানা যাবে। এখান থেকেই আবেদনপত্রও ডাউনলোড করা যাবে।

৭) অফিসিয়াল ওয়েবসাইট https://murshidabad.gov.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+