স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি
স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি-র মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তাও জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শূন্যপদ : পুলিশ কনস্টেবল
মোট শূন্যপদ : ৮০,০০০
কোথায় শূন্যপদ : পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যে।
কোথা থেকে আবেদন : দেশের সব প্রান্ত থেকে এই পদের জন্য আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে সরকার স্বীকৃত বোর্ডের অধীনস্থ স্কুল থেকে দশ ক্লাস পাস করতে হবে।
শারীরিক পরিমাপ (পুরুষ)
১) উচ্চতা
ক) জেনারেল/ওবিসি/এসসি - ১৭০ সেন্টিমিটার।
খ) এসটি - ১৬২.৫ সেন্টিমিটার।
গ) এসটি (নর্থ ইস্টার্ন) - ১৬০ সেন্টিমিটার।
ঘ) সব উত্তর পূর্বের প্রার্থী - ১৬২.৫ সেন্টিমিটার।
২) বুক
ক) জেনারেল/ওবিসি/এসসি - ৮০ সেন্টিমিটার (৫ সেন্টিমিটার বৃদ্ধি)।
খ) এসটি - ৭৬ সেন্টিমিটার।
গ) গারওয়ালি, কুমায়ুন, ডোগরা, মারাঠা (অসম, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর) - ৭৮ সেন্টিমিটার।
উচ্চতা (মহিলা)
ক) জেনারেল/ওবিসি/এসসি - ১৫৭ সেন্টিমিটার।
খ) এসটি - ১৫০ সেন্টিমিটার।
গ) এসটি (নর্থ ইস্টার্ন) - ১৪৭.৫ সেন্টিমিটার।
ঘ) সব উত্তর পূর্বের প্রার্থী - ১৫২.৫ সেন্টিমিটার।
শারীরিক সক্ষমতা
১) পুরুষ - ২৪ মিনিটে ৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে।
২) মহিলা - ৮ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে।
বয়সের সীমা
১) জেনারেল - ১৮ থেকে ২৩ বছর।
২) ওবিসি - ১৮ থেকে ২৬ বছর।
২) এসসি/এসটি - ১৮ থেকে ২৮ বছর।
বেতন : সপ্তম পে কমিশন অনুযায়ী প্রতি মাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।
নির্বাচন পদ্ধতি
১) কম্পিউটার পরীক্ষা
২) শারীরিক মাপ
৩) মেডিক্যাল পরীক্ষা
৪) ফাইনাল মেরিট লিস্ট
আবেদনের ফি
১) জেনারেল - ১০০ টাকা
২) এসসি/এসটি/মহিলা - কোনও টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ২৫/০৩/২০২১
২) আবেদন জমা দেওয়া শেষ - জানানো হয়নি।
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) এ ব্যাপারে বিস্তারিত জানতে https://ssc.nic.in/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।












Click it and Unblock the Notifications