ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি
ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স বোর্ডের অধীন পশ্চিমবঙ্গের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের অধীন এই শূন্যপদ পূরণের জন্য কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানানো হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্য ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৫৩
কোন কোন শূন্যপদ
১) মেকানিক্যাল ইঞ্জিনিয়াংয়ে বিই/বিটেক - ১৫ (অসংরক্ষিত ৯, ওবিসি ৩, তপশিলি জাতি ৩)।
২) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়াংয়ে বিই/বিটেক - ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১)।
৩) ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন/কম্পিউটার বিই/বিটেক - ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।
৪) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা - ১৪ (অসংরক্ষিত ৯, ওবিসি ৩, তপশিলি জাতি ২)।
৫) ইলেক্ট্রিক্য়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা - ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১)।
৬) ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন/কম্পিউটার ডিপ্লোমা - ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।
স্টাইপেন্ড
১) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা প্রতি মাসে পাবেন ৯ হাজার টাকা।
২) ডিপ্লোমাধারী অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮ হাজার টাকা দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
১) www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভূক্ত করতে হবে।
২) নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে।
৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৪) আবেদন পাঠানোর ঠিকানা -
Divisional Officer, Factory Training Institute Rifle Factory, Ishapore
৫) ২০২১ সালের ৩০ এপিলের মধ্যে আবেদন পাঠাতে হবে।












Click it and Unblock the Notifications