রাজ্যের বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
রাজ্যের বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
রাজ্যের বিভিন্ন পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : SHFWS/2021/232
মোট শূন্যপদ : ১১
কোন শূন্যপদ : অ্যাকাউন্টস ম্যানেজার (Accounts Manager)
কোন বিভাগ : রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।
চাকরির মেয়াদ : চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে।
কোথা থেকে আবেদন
১) যোগ্যতা অনুযায়ী রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) প্রার্থীকে ইউজিসি (UGC) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম পাস হতে হবে।
২) সরকারি কিংবা প্রাইভেট সেক্টরের অ্যাকাউন্টস এবং ফিন্যান্সে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
১) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর
২) বয়সের নিম্নসীমা - ২১ বছর
৩) ওবিসি প্রার্থীরা বয়সে ৩ বছর ছাড় পাবেন।
৪) এসসি/এসটি প্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড়।
আবেদনের ফি
১) জেনারেল - ১০০ টাকা
২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী - ১০০ টাকা
৩) ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
বেতন : প্রতি মাসে ২৬ হাজার টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) অ্যাকাডেমিক স্কোর - ১৫ নম্বর
২) কম্পিউটার টেস্ট - ১৫ নম্বর
৩) অভিজ্ঞতা - ১০ নম্বর
৪) ইন্টারভিউ - ১০ নম্বর
৫) ৫০-র মধ্যে যার নম্বর বেশি থাকবে, তিনিই নির্বাচিত হবেন।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৩/০৮/২০২১
২) অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন - ২৬/০৮/২০২১
৩) আবেদনের ফি জমা দেওয়ার শেষ দিন - ২৮/০৮/২০২১
৪) সম্পূর্ণ আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩১/০৮/২০২১
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2323.pdf লিঙ্কে ক্লিক করে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
৩) ১৩/০৮/২০২১ তারিখ অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া হবে।
৪) সেদিন সকাল ১১টা থেকে আবেদন করা যাবে।
৫) https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করেও এই চাকরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।












Click it and Unblock the Notifications