আধার কার্ড তৈরির নতুন নিয়ম, যা সব পরিবারের ওপরে প্রভাব ফেলবে

আধার কার্ড তৈরির নতুন নিয়ম, যা সব পরিবারের ওপরে প্রভাব ফেলবে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (uidai) তরফে শিশুদের (child) আধার কার্ড (aadhaar card) তৈরির প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। ইউআইডিএআই-এর তরফে জানানো হয়েছে, শিশুদের আধার কার্ড করতে গেলে, হাসপাতাল থেকে সন্তানের জন্মের সার্টিফিকেট বা ডিসচার্জ স্লিপ এবং বাবা-মায়ের একজনের আধার কার্ডের নম্বর দিতে হবে।

আধার কার্ড তৈরির নিয়মে পরিবর্তন

আধার কার্ড তৈরির নিয়মে পরিবর্তন

আধার কার্ড আজকের যুগে বাধ্যতামূলক নথি। তবে এই আধার তৈরিতে বড় পরিবর্তন করা হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য দেশে রয়েছে বাল আধার কার্ড। যার রঙ নীল। তবে এই আধার কার্ড তৈরিতে কোনও বায়োমেট্রিকের প্রয়োজন পড়ছে না। অর্থাৎ ৫ বছরের কমবয়সীদের জন্য বায়োমেট্রিক (আঙুলের ছাপ এবং চোখের স্ক্যান)-এর প্রয়োজনীয়তা থাকছে না। তবে শিশুদের বয়স ৫ বছর হলে, বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।

প্রয়োজনীয় নথি

প্রয়োজনীয় নথি

আধার কার্ড তৈরিতে যেসব নথির ঠিকানা প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে, তার মধ্যে পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসবুক, পোস্ট অফিসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট, রেশন কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জব কার্ড।

 শিশুদের আধার তৈরির ধাপ

শিশুদের আধার তৈরির ধাপ

১) শিশুদের আধার তৈরি করতে গেলে প্রথমে ইউআইডিএআই-এর ওয়েরসাইটে যেতে হবে।
২) আধার কার্ড তৈরির বিকল্প খুঁজতে হবে।
৩) সেখানে প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। যেমন শিশুর নাম এবং অন্য নানা তথ্য।
৪) সেখানে শিশুর বাসস্থানের ঠিকানা, এলাকা ও রাজ্যের উল্লেখে ক্লিক করতে হবে।
৫) আধার কার্ডের জন্য রেজিস্ট্রেশন শিডিউল করতে অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
৬) কাছের এনরোলমেন্ট সেন্টারে নির্বাচন করে, অ্যাপয়েন্টমেন্টের জন্য সময়সূচি নির্ধারণ করে সেখানে যেতে হবে।

নথিভুক্তি কেন্দ্রে যেতে হবে

নথিভুক্তি কেন্দ্রে যেতে হবে

নথিভুক্তি কেন্দ্রে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রমাণপত্র, যেমন শিশুর সঙ্গে সম্পর্কের প্রমাণ, জন্ম তারিখের মতো প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে। কেন্দ্রে থাকা আধার আধিকারিক সব নথি পরীক্ষা করবেন। সন্তানের বয়স ৫ বছর হলে বায়োমেট্রিক তথ্য নেওয়া হবেয কিন্তু পাঁচ বছরের কমবয়সী শিশুদের জন্য কোনও বায়োমেট্রিক তথ্য লাগবে না।

৯০ দিনের মধ্যে আসবে শিশুদের আধার

৯০ দিনের মধ্যে আসবে শিশুদের আধার

পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়া পরে অভিভাবকরা আবেদনের প্রক্রিয়া ট্র্যাক করার জন্য একটি নম্বর পাবেন। এর ৬০ দিনের মধ্যে মোবাইলে একটি এসএমএস আসবে। আর ৯০ দিনের মধ্যে শিশুর আধার বাড়িতে পৌঁছে যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+