TVS Jive Clutchless Bike: ক্লাচ ছাড়াই ছুটত টিভিএসের এই বাইক! দাম মাত্র ৪১ হাজার
TVS Jive Clutchless Bike: টু-হুইলারের জগত TVS একটা নাম! দেশের অন্যতম বড় এই বাইক প্রস্তুতকারী সংস্থার হাত ধরে টু-হুইলারে প্রযুক্তিতে বিপ্লব ঘটেছে। TVS প্রথম ক্লাচ ছাড়া প্রথম বাইক (Clutchless Bike) লঞ্চ করে। প্রথমে ক্লাচলেস প্রযুক্তি শুধুমাত্র স্কুটারেই সীমাবদ্ধ ছিল, তবে TVS এই প্রযুক্তিটি বাইকেও চালু করে সংস্থা।
আর সেই বাইকটির নাম TVS Jive। দেশের প্রথম ক্লাচহীন বাইক ছিল এটাই। ভারতীয় রাস্তায় ক্রমবর্ধমান যানজট এবং বারবার ক্লাচ চাপার এবং বাইকের গিয়ার পরিবর্তন করার ঝামেলা থেকে মুক্তি দিতে TVS Jive ছিল সংস্থার বড় আবিষ্কার! অল্প সময় এই বাইক (TVS Jive Clutchless Bike) বেশ পপুলার হয়।

- TVS Jive Clutchless Bike: প্রথম ক্লাচলেস ইঞ্জিন বাইক
সংস্থা (TVS) এই বাইকে (Jive Clutchless Bike) প্রথমবার ক্লাচলেস টিমোটিক ইঞ্জিন ব্যবহার করে। যা ১০০ সিসির অত্যাধুনিক ইঞ্জিন ছিল। এই বাইকে রোটারি গিয়ার এবং অটোক্লাচ লিঙ্ক করা ছিল। চারটি গিয়ারের এই ইঞ্জিন শুধুমাত্র 7500 আরপিএম এবং 8.4 বিএইচপি পাওয়ার এবং 5500 আরপিএম-এ 8.3 এনএমের টর্ক জেনারেট করতে পারে। বাইকের ওজন মার ১০০ কিলোগ্রাম। ফলে যে কোনও যানজটেখুব সহজেই TVS Jive চালানো যেত। এমনকি মাইলেজও ছিল চমকে দেওয়ার মতো। TVS Jive -এ চোখ বন্ধ করে হলেও লিটারে ৬০ থেকে ৬৫ কিলোমিটারের মাইলেজ পাওয়া যেত।
- TVS Jive Clutchless Bike: দাম চমকে দেওয়ার মতো
TVS (Jive Clutchless Bike) এই বাইক ২০০৯ সালে লঞ্চ করেছিল। শুধু ক্লাচ নয়, দেশের প্রথম বাইক TVS Jive, যার সিটের নীচে স্টোরেজ বক্স দিয়েছিল সংস্থা। যেখানে জলের বোতল, ছাতার মতো জিনিস খুব সহজেই রাখা যেত। ছিল আরও একাধিক ফিচার। এমনকি একাধিক আকর্ষণীয় রঙে এই বাইক কেনার সুযোগ পেতেন গ্রাহকরা। দামও ছিল চমকে দেওয়ার মতো। TVS Jive বাইকটির দাম শুধুমাত্র 41,000 টাকা।
- TVS Jive Clutchless Bike: বন্ধ করে দেওয়া হল তৈরি
আধুনিক প্রযুক্তির বাইক ছিল TVS Jive। সময়ের তুলনায় অনেক আগে এই বাইক লঞ্চ (TVS Jive Clutchless Bike) করে সংস্থা। ফলে রাইডারদয়ের মধ্যে তেমন দাগ কাটতে পারেনি Jive Clutchless Bike টি। ক্লাচ ছাড়া বাইক, মেনে নিতে কিছুটা হলেও সমস্যা হয়। তবে গিয়ারলেস ছিল না এই বাইক। টিভিএসের এই বাইকের বিক্রি এতটাই কম ছিল শেষমেশ সংস্থা তা বন্ধ করে দেয়। ২০১২ সালের আশেপাশে বিক্রি বন্ধ হয় TVS Jive -এর।












Click it and Unblock the Notifications