Suzuki Hayabusa-এর স্পেশাল এডিশন সামনে আসতেই ভিড় ক্রেতাদের! দাম চমকে দেওয়ার মতো

Suzuki Hayabusa: ভারতের টু-হুইলার সেক্টরে Suzuki গুরুত্বপূর্ণ একটা নাম। সংস্থার একাধিক বাইক কিংবা স্কুটার রয়েছে। কিন্তু সুপার বাইক হিসাবে এখনও Suzuki Hayabusa এর নাম সবার আগে আসে। আর সেই বাইক নতুন করে লঞ্চ করল সংস্থা।

কোম্পানি ভারতে ফ্ল্যাগশিপ সুপারবাইক Hayabusa-এর ২৫তম বার্ষিকী সংস্করণ লঞ্চ (Suzuki Hayabusa 25th Anniversary Celebration Edition) করেছে। দীর্ঘ সময় ধরে ভারতের রাস্তায় রাজ করেছে Suzuki এর সুপার বাইক Hayabusa। সেই নস্টালজিয়া ফের একবার ফিরল। এক নজরে দেখে নেওয়া যাক Anniversary এডিশনে এমন কী ফিচার রয়েছে? দাম কেমন তাও জেনে নেওয়া যাক।

Suzuki Hayabusa

  • Suzuki Hayabusa: নতুন এডিশন আলাদা কেন?

সাধারণ Suzuki Hayabusa এর থেকে অনেকটাই আলাদা Anniversary এডিশন। ওরেঞ্জ এবং ব্ল্যাক রঙে নয়া এডিশন লঞ্চ (Suzuki Hayabusa 25th Anniversary Celebration Edition) করেছে সুজুকি। যা অনেক বেশি আকর্ষণীয়। সংস্থার দাবি, নতুন Suzuki Hayabusa নতুন প্রজন্মের নজর কাড়বে। এছাড়াও এতে রয়েছে গোল্ড ড্রাইভ চেইন অ্যাডজাস্টার এবং ফ্রন্ট ব্রেক ডিস্ক ইনার। যা লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানেই শেষ নয়, সুপার বাইকে থাকবে আকর্ষণীয় LOGO। ফুয়েল ট্যাঙ্কের উপর তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এতে স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হচ্ছে সিঙ্গেল সিট কাউল।

  • Suzuki Hayabusa: শক্তিশালী ইঞ্জিন

Hayabusa 25th Anniversary এডিশনের ইঞ্জিনে তেমন কোনও বদল আনেনি Suzuki। এই সুপার বাইকে 1340cc, 4 সিলিন্ডার Fi ইঞ্জিন দেওয়া হয়েছে। এই বাইকে Suzuki ইন্টেলিজেন্ট রাইড সিস্টেম দেওয়া হয়েছে। এতে ট্রাংকশন কন্ট্রোল, বাম পাশে কুইক শিফট সিস্টেম দেওয়া আছে। এছাড়াও একাধিক দারুণ ফিচার থাকবে নয়া Hayabusa স্পেশাল এডিশনে।

  • Suzuki Hayabusa: দাম

সুজুকি Hayabusa 25th Anniversary এডিশনের দাম মধ্যবিত্তের আয়ত্তের বাইরে। প্রকাশিত খবর অনুযায়ী, এক্স শোরুম প্রাইস ১৭ হাজার ৭০ লাখ রাখা হয়েছে। এই নতুন সংস্করণ সম্পর্কে, কোম্পানি একটি বিবৃতিতে জানিয়েছে, আমরা আন্তরিকভাবে আমাদের গ্রাহকদের অব্যাহত ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আর সেই ভালোবাসার জন্যেই Hayabusa এখনও মানুষের অন্যতম পছন্দের বাইক বলে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+