জিও রিচার্জ, যেসব শর্তে পাওয়া যেতে পারে পুরনো সুবিধা
বিএসএনএলকে বাদ দিলে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, সবাই তাদের ট্যারিফ বাড়িয়েছে এই ডিসেম্বরে।
বিএসএনএলকে বাদ দিলে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, সবাই তাদের ট্যারিফ বাড়িয়েছে এই ডিসেম্বরে। জিও-র ট্যারিফ বেড়েছে গড়ে ৪০ শতাংশের মতো। তবে এখনও পর্যন্ত বেশি সংখ্যায় গ্রাহক বিএসএনএ-এ গিয়েছেন, সেখবর অবশ্য পাওয়া যায়নি।

ডিসেম্বর থেকে ট্যারিফ বেড়ে গিয়েছে। ফলে এই সময় থেকে যাঁরা রিচার্জ করিয়েছেন, তাঁদের বেশি টাকা গুনতে হচ্ছে। জিও গ্রাহকদের একই অবস্থা। তবে বেশ কিছু উপায় রয়েছে খরচ বাঁচাবার। নতুন প্ল্যানের সঙ্গে রিচার্জ করার বদলে পুরনো প্ল্যানের সঙ্গে রিচার্জ করালে তাঁরা লাভবান হতে পারেন। কেননা জিও বেশ কিছু গ্রাহকের জন্য পুরনো প্ল্যানের সঙ্গে রিচার্জের সুযোগ দিচ্ছে।
পুরো সুবিধাটাই পেতে পারেন, যাঁদের পুরনো প্ল্যান সক্রিয় নেই। এরজন্য গ্রাহককে রিলায়েন্স জিও-র সেলফ কেয়ার পাবলিকেশনে যেতে হবে। সেখানেই গ্রাহক নিজের পুরনো রিচার্জের প্ল্যানের কথা জানতে পারবেন। এখানেই গ্রাহকদের পুরনো প্ল্যানের সঙ্গে রিচার্জ করার সুযোগ দেওয়া হচ্ছে।
যদি কোনও গ্রাহক নতুন প্রিপেড প্ল্যানের রিচার্জ করেন, তাহলে সেই গ্রাহক পুরনো প্ল্যানের সেই লিস্টে থাকবেন না।












Click it and Unblock the Notifications