Stryder Zeeta (Plus) : এক কিমি যেতে খরচ মাত্র ১০ পয়সা! ই-সাইকেলে পথ দেখাচ্ছে TATA
Stryder Zeeta (Plus) : ই-সাইকেলের বাজারেই ঝড় তুলেছে টাটা ( TATA)। বিশেষ করে সংস্থার তৈরি Stryder Zeeta (Plus) ই-বাইক (e-bike) টি বেশ নজর করেছে।
দীর্ঘদিন ধরেই সাইকেলের ব্যবসাতে রয়েছে টাটা। সম্প্রতি ব্যাটারি চালিত সাইকেল তৈরি করছে এই সংস্থা। আর শুরু থেকেই ই-সাইকলের দুনিয়াতে ঝড় টাটার।

- Stryder Zeeta (Plus) : দামেও সস্তা এই সাইকেল
একাধিক স্টার্টআপ ই-বাইক তৈরি করছে। এমনকি সাইকেলে ব্যাটারি লাগিয়ে বিক্রি করছে। কিন্তু টাটা'র তৈরি Stryder Zeeta (Plus) সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে।
মাত্র ২৬ হাজার ৯৯৫ টাকায় পাওয়া যাচ্ছে Stryder Zeeta (Plus)। এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও পরবর্তীকালে এই সাইকেলের দাম আরও বাড়ানো হতে পারে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। তবে ঠিক কতটা বাড়ানো হবে তা স্পষ্ট নয়।
- Stryder Zeeta (Plus) : শক্তিশালী ব্যাটারির ব্যবহার
Stryder Zeeta (Plus) এ ইলেকট্রিকাল সাইকেল সবার কথা ভেবে তৈরি করা হয়েছে। গ্রাম কিংবা শহর! যে কোনও অবস্থায় এই সাইকেল চালানো সম্ভব হবে। এমনকি যে কোনও রাস্তাতেই এই সাইকেলকে সহজেই চালানো যাবে। সেভাবে তৈরি করা হয়েছে বলে দাবি সংস্থার।
অন্যদিকে সাইকেলে 36- VoLt/6 Ah এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, খুবই শক্তিশালী এই ব্যাটারি। Stryder Zeeta (Plus) আপগ্রেড একটি মডেল। ফলে সাইকেলে ব্যবহৃত স্টিল, ডিজাইন সবকিছুতেই বদল আনা হয়েছে।
- Stryder Zeeta (Plus) : সিঙ্গল চার্জে চলবে 30 KM
Zeeta (Plus) এ চেপে দীর্ঘ যাত্রা সহজে করা সম্ভব হবে। সংস্থার দাবি, এই সাইকেলের টপ স্পিড প্রতি ঘন্টায় ২৫ কিমি। এমনকি প্যাডেল করে তৈরি হওয়া শক্তির মাধ্যমেও অন্তত ৩০ কিমি রাস্তা যাওয়া যাবে বলে দাবি সংস্থার। সম্পূর্ণ ব্যাটারিটি চার্জ হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে। আর একবার চার্জ দিলেই অন্তত দুদিন তো এই সাইকেল ছুটবে বলেই দাবি করা হয়েছে সংস্থার তরফে।
- Stryder Zeeta (Plus) : 1KM এর খরচ ১০ পয়সা
এই সাইকেলে শক্তিশালী অটো কট ব্রেক দেওয়া রয়েছে। দুটি চাকাতেই ডিস্ক ব্র্যাক দেওয়া হয়েছে। এই সাইকেলে খরচ খুবই কম। সংস্থার দাবি, এই সাইকেলে চেপে এক কিমি যেতে খরচ পড়বে মাত্র ১০ পয়সা। যা যে কোনও ই-বাইক কিংবা ই সাইকেলের থেকে অনেক কম। সংস্থার আরও বেশ কয়েকটি ই-সাইকেল আছে। সেগুলির স্পেসিফিকেশনও দারুণ বলে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications