স্টেট ব্যাঙ্কে কি আপনার অ্যাকাউন্ট রয়েছে? তাহলে বড়সড় অ্যালার্ট রইল ব্যাঙ্কের তরফে

প্রত্যেক মুহূর্তে অপরাধের ছবিটা বদলাচ্ছ। নিত্য নতুন পন্থাকে ব্যবহার করে অপরাধ চালিয়ে যাচ্ছে সাইবার অপরাধীরা। অনেক সময় এই সমস্ত অপরাধের বিষয়ে সাম্যক ধারণা তদন্তকারীদের কাছেও থাকে না। ফলে বিভিন্ন ওয়েবসাইট কিংবা পাতা ফাঁদে

প্রত্যেক মুহূর্তে অপরাধের ছবিটা বদলাচ্ছ। নিত্য নতুন পন্থাকে ব্যবহার করে অপরাধ চালিয়ে যাচ্ছে সাইবার অপরাধীরা। অনেক সময় এই সমস্ত অপরাধের বিষয়ে সাম্যক ধারণা তদন্তকারীদের কাছেও থাকে না। ফলে বিভিন্ন ওয়েবসাইট কিংবা পাতা ফাঁদে পড়ে প্রতারণার স্বীকার হতে হয় সাধারণ মানুষকে। তবে অনেক সময় সাইবার হামলা থেকে গ্রাহককে বাঁচাতে ব্যাঙ্ক, বিভিন্ন ওয়েবসাইট কিংবা পুলিশের তরফে সতর্কতা দেওয়া হয়।

ফলে সবসময় সতর্ক থাকাটা খুব প্রয়োজন। কারণ ছোট্ট একটা ভুল মারাত্মক আকার নিতে পারে। তেমনই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের গ্রাহকদের জন্যে নতুন করে একটা অ্যালার্ট জারি করা হয়েছে। বড়সড় সাইবার হামলার শিকার হতে না চাইলে সতর্ক থাকার কথা বলছে এসবিআই।

ফের একবার অ্যালার্ট জারি

ফের একবার অ্যালার্ট জারি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের গ্রাহকদের জন্যে ফের একবার অ্যালার্ট জারি করেছে। এসবিআই বলছে, ভুলেও কোনও লোভনীয় লিঙ্কে ক্লিক করবেন না। এসবিআই বলছে, বিনামূল্যে উপহার পেয়েছেন এমন লিঙ্ক, অনেক টাকা জিতে নিয়েছেন এমন কোনও লিঙ্কের মেসেজ ফোনে আসলে ভুলেও ক্লিক করবেন না। যে কোনও একটা ছোট্ট ভুলেও যদি ওই লিঙ্কে ক্লিক করে ফেলেন তাহলে সমস্ত টাকা মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। এসবিআই বলছে, এই সমস্ত লিঙ্কে ক্লিক করার আগে সাবধান হতে হবে।

ডাউনলোড করার আগেও সাবধান হতে হবে

ডাউনলোড করার আগেও সাবধান হতে হবে

স্টেট ব্যাঙ্ক তাঁর গ্রাহককে সতর্ক করে আরও জানিয়েছে যে, স্মার্টফোনে কোনও অ্যাপ ডাউনলোড করার আগেও সাবধান হতে হবে। কারণ বেশ কিছু ভুয়ো অ্যাপ বাজারে চলে এসেছে। যেগুলি ডাউনলোড করার পর আপাআর অজান্তেই সমস্ত তথ্য চলে যেতে পারে প্রতারকদের হাতে। কারণ অ্যাপ ডাউনলোড করার সময় একগুচ্ছ ক্লিকে ইয়েস করতে হয়। অর্থাৎ সেই সময় আপনার ফোনের সমস্ত তথ্য চলে যেতে পারে প্রতারকদের হাতে। ফলে সে বিষয়ে সাবধান হওয়ার জন্য গ্রাহকদের জানিয়েছে এসবিআই।

চিনা হ্যাকারদের নজরে গ্রাহকরা

চিনা হ্যাকারদের নজরে গ্রাহকরা

গত কয়েকদিন আগে স্টেট ব্যাঙ্কের তরফে একটি অ্যালার্ট জারি করা হয়েছে। জানা গিয়েছে, চিনা হ্যাকারদের নজরে ব্যাঙ্কের গ্রাহকরা। আর সেই কারণে সাবধান হওয়ার জন্য বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+