Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Small Business Ideas From Home: রাখি উৎসবের আগে শুরু করুন এই ব্যবসা! হাতের মুঠোয় লাভ

Small Business Ideas From Home: কথায় আছে ১২ মাসে ১৩ পার্বন! সামনেই রাখি উৎসব। গোটা দেশেই রাখি উৎসবকে (Raksha Bandhan 2023) অন্যতম পবিত্র উৎসব হিসাবে মানা হয়। ফলে ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করতে রাখি উৎসবকে ধুমধাম করে পালন করা হয়।

গোটা দেশেই রাখির চাহিদা রয়েছে। ফলে যারা বাড়িতে বসে কিছু ব্যবসা করতে চাইছেন তাঁদের সামনে বড় সুযোগ! রাখির ব্যবসা (Rakhi Making Business from Home) শুরু করে মোটা অঙ্কের লাভ চোখে দেখতে পারেন। এজন্যে খুবই কম বিনিয়োগ করতে হবে।

Smal Business Ideas From Home - During Raksha Bandhan

কীভাবে রাখির ব্যবসা শুরু করবেন

বাড়িতে বসেই অনেকে কিছু ব্যবসা (Small Business Ideas From Home) করার স্বপ্ন দেখেন। তাদের জন্যে রাখি তৈরির ব্যবসা ( Rakhi Making Business) যুগান্তকারী হতে পারে। বিভিন্ন ডিজাইনারের রাখি খুবই জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের কাছে বিভিন্ন কার্টুনের রাখি খুব জনিপ্রিয়। চাহিদা এবং পছন্দ বুঝে রাখি তৈরি করা যেতে পারে। আর তা বাড়িতে বসেই শুরু করতে পারেন। খোলাবাজারে বাজারে রাখি তৈরির সমস্ত উপকরণ পাওয়া যায়। সেগুলি কিনে এনে তৈরি করা যেতে পারে। পাশাপাশি সুতোর কিংবা জরির কাজ জানলে তা দিয়েও সুন্দর সুন্দর রাখি তৈরি করা যেতে পারে।

কত টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন এই ব্যবসা

প্রথমে মার্কেট বুঝে শুরু করুন ব্যবসা (Small Business Ideas From Home)। সার্ভে করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কতটা কাজ করতে পারবেন সেই মতো ব্যবসাতে বিনিয়োগ করুন। তবে মাত্র ৩০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা ( Rakhi Making Business) শুরু করতে পারেন। প্রয়োজনে আরও সহকর্মীকে সঙ্গে রেখে ব্যবসা বাড়াতে পারেন।

Rakhi Making Business from Home

সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন

রাখি ( Rakhi Making Business) বানালেই তো হবে না সেটা বিক্রি করতে হবে। কিন্তু কীভাবে? যদি হাতে পুঁজি কম থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন আপনার ব্যবসার কথা। বানানো রাখি সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে প্রচার করুন। প্রয়োজনে হোয়াটস অ্যাপকেও ব্যবহার করতে পারেন। পাশাপাশি রাখির আগে যদি কোনও দোকান নিতে পারেন তাহলে ভালো বিক্রি হতে পারে। তবে রাখিকে যদি ব্যবসা হিসাবে নিতে চান সেক্ষেত্রে ধীরে ধীরে ব্যবসায়ীক লোন নিয়েও ব্যবসাকে আরও বাড়াতে পারেন।

MSME Certificate এর জন্যে আবেদন করতে পারবেন

ভারতে ধীরে ধীরে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা বাড়ছে। সরকারও নানা ভাবে সাহায্য করে থাকে এই সমস্ত ব্যবসাকে। এই অবস্থায় MSME এর মধ্যে নথিভুক্ত করতে পারেন আপনার ব্যবসাকে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে আবেদন করতে পারেন। MSME Certificate পেলে সরকারের নানা ধরনের প্রকল্পের সুবিধার জন্যে আবেদন করতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+