Royal Enfield থেকে jawa! এই তিন বাইকের দাম তিন লাখেরও কম

Best Bikes Under 3 Lakh: বিভিন্ন সেগমেন্টের একাধিক বাইক রয়েছে বাজারে। যেগুলির দাম, রেঞ্জ সবকিছুই আলাদা হয়ে থাকে। এই সময় আপনিও যদি কোনও বাইক কেনার পরিকল্পনা থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে। বাজেট যদি তিন লাখ টাকার কম হয় তাহলে সেরা তিনটি বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে।

রইল তিন বাইকের মাইলেজ এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যও। রইল দামের (Best Bikes Under 3 Lakh) তথ্যও।

Best Bikes Under 3 Lakh: Royal Enfield to Jawa

Royal Enfield Himalayan 450

এই দাম এবং এই সেগমেন্টের সেরা বাইক Royal Enfield এর Himalayan 450। এতে 452cc এর লিকিউড কুল্ড সিঙ্গল সিলিন্ডার 'শেরপা' ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8,000rpm-এ 40PS শক্তি এবং 5,500rpm-এ 40Nm টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচের সঙ্গে 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। Royal Enfield Himalayan 450 এর (Best Bikes Under 3 Lakh) এক্স-শোরুম প্রাইস 2.69 লাখ টাকা।

হোন্ডা Hness CB350

দেশের টু-হুইলারের বাজারে ইতিমধ্যে শক্ত জায়গা করে নিয়েছে Honda। Honda এর Hness CB350 এই সেগমেন্টে সেরা এই বাইক। এতে 348.36cc সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 5,500rpm এ 21PS পাওয়ার এবং 3,000rpm এ 30Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এই ইঞ্জিন 5-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত রয়েছে।

Hness CB350 বাইকের সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনের দিকে shok abjorbar suspension দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 310 মিমি সামনে এবং 240 মিমি পিছনে ডিস্ক ব্রেক এবং ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম দেওয়া হয়েছে। Honda Hness CB350 এর (Best Bikes Under 3 Lakh) এক্স-শোরুম প্রাইস 2.09 লাখ টাকা।

Jawa 42 bobber

jawa 42 bobber অন্যতম সেরা বাইকগুলির মধ্যে একটি। এই বাইকে OBD-2 compliant 334cc- এর সিঙ্গল সিলিন্ডার, লিকিউড-কুল্ড ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা হয়েছে। যা কিনা 29.9PS পাওয়ার এবং 32.74Nm এর টর্ক জেনারেট করতে পারে। ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। BS6 স্টেজ 2 আপডেট করা হয়েছে নয়া jawa 42 bobber-এ। এরফলে বাইকের গতি থেকে একাধিক পরিবর্তন হয়েছে। jawa 42 bobber এর এক্স-শোরুম প্রাইস (Best Bikes Under 3 Lakh) হবে 2.25 লাখ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+