Year Ender 2024, Reliance Industries Share: মোদী জমানাতেও আম্বানিদের শেয়ারে নেগেটিভ রিটার্ন! দশ বছরে প্রথমবার

Year Ender 2024, Reliance Industries Share: গত দশ বছরে এই প্রথমবার। নেগেটিভ রিটার্নের (Negative Return) পথে এগোতে চলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নেতৃত্বাধীন রিলায়েন্স গোষ্ঠী। ভারতের সর্ববৃহৎ বেসরকারি সংস্থার স্টক মোদী জমানাতেও নেতিবাচক রিটার্নের সম্মুখীন হতে চলেছে। বিগত তিন মাস ধরেই ধুঁকতে থাকা পরিস্থিতির কারণেই এই হাল।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ভ্যালুতে (Market Value) বড়সড় পতন দেখা গিয়েছে। বাজারে মূলধনে প্রায় ৪.৪ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে। গত জুলাই মাসে সর্বোচ্চ ছিল মূলধনের পরিমাণ। শেয়ারে সর্বোচ্চ ১৬০৮.৯৫ এর বেঞ্চমার্ক থেকে প্রায় ২১ শতাংশ পতন হয়েছে রিলায়েন্স গোষ্ঠীর।

Mukesh ambani

গত কয়েক বছরে লাভের শিখরে পৌঁছেছিল রিলায়েন্স। ২০১৭ সালে সংস্থার রিটার্ন ছিল ৭০.৫৫ শতাংশ, ২০১৮ থেকে ২০২০ সালে বৃদ্ধি স্থিতিশীল অবস্থায় ছিল। এরপর থেকেই রিলায়েন্স গোষ্ঠীর বৃদ্ধি স্লথ হতে থাকে।

২০২১ সালে ১৯.৩২ শতাংশে এসে ঠেকে রিটার্ন। ২০২২ সালে যা এসে দাঁড়ায় ৭.৬০ শতাংশে। ২০২৩ সালে মাত্র ১.৪৪ শতাংশ রিটার্ন ছিল সংস্থার। ট্রেন্ড অনুযায়ী ২০২৪ সালের শেষে নেগেটিভ রিটার্নের পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০২৪ সালের শেষে মাইনাস ১.৪৮ শতাংশে এসে ঠেকতে পারে রিলায়েন্স গোষ্ঠীর বৃদ্ধির হার। খুচরো বাজারে (Retail Market) প্রতিযোগিতা বেড়ে যাওয়ার জেরেই মুনাফার উপর ব্যাপক প্রভাব পড়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। ২০২৪ সালে বেশকিছু নির্দিষ্ট কারণে বেশ উত্থানপতনের সম্মুখীন হয়েছে রিলায়েন্স রিটেল।

ক্রেতাদের চাহিদায় ভাটার জেরেই এহেন অবস্থা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষত রিলায়েন্সের ফ্যাশন সেক্টরে এর ব্যাপক প্রভাব পড়েছে বলে মত তাঁদের। প্রায় ১ হাজার ১৮৫টি শোরুম বন্ধ করতে বাধ্য হয়েছে রিলায়েন্স। একাধিক প্রতিযোগী সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে না পেরেই এই পতন বলে মত বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, এই লোকসান কাটিয়ে উঠতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপর বিশেষ নজর দেবেন মুকেশ আম্বানি। রিটেল ব্র্যান্ড ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর বাড়তি নজর দেওয়া হবে। আরও জানা গিয়েছে, ভারতের অনলাইন স্ট্রিমিংয়ের বাজারে ওয়াল্ট ডিজনির সঙ্গে যৌথ উদ্যোগে ৮.৫ বিলিয়ন ডলারের নতুন মিডিয়া জায়ান্ট তৈরি করতে চলেছে রিলায়েন্স। পাশাপাশি আরও বেশকিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চলেছে মুকেশ আম্বানির গোষ্ঠী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+