আরবিআই-এর নয়া সিদ্ধান্ত! পয়লা জুলাই থেকে ক্রেডিট কার্ডে নতুন নিয়ম, পেমেন্ট করতে পারবেন তো?
যে বা যাঁরা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁদের জন্য সতর্কতার সময়। জুন মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই পয়লা জুলাই থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত একটি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। যা সরাসরি সাধারণ মানুষের ওপরে প্রভাব ফেলতে পারে।
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ২০২৪-এর ৩০ জুনের পরে সব ক্রেডিট কার্ড পেমেন্ট ভারত বিল পেমেন্ট সিস্টেম বা বিবিপিএসের মাধ্যমে করা হবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কগুলি এখনও বিবিপিএস সক্রিয় করেনি। এইসব ব্যাঙ্কগুলির প্রায় পাঁচ কোটি গ্রাহক রয়েছেন।

- কোন কোনও ব্যাঙ্ক আরবিআই নির্দেশ পালন করেছে
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে ৩৪ টি ব্যাঙ্ক কিংবা আর্থিক সংস্থার ক্রেডিট কার্ড ইস্যু করার অনুমোদন থাকলেও, এখনও পর্যন্ত চার-পাঁচটি ব্যাঙ্ক এখনও পর্যন্ত বিবিপিএস-এ বিল পেমেন্ট পরিষেবা সক্রিয় করেছে। এর মধ্যে রয়েছে এসবিআই কার্ড, ব্যাঙ্ক অফ বরোদা কার্ড, ইন্দাসইন্ড ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।
- পয়লা জুলাই থেকে ক্রেডিট কার্ডে কী কী পরিবর্তন?
- রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, যে সব ব্যাঙ্ক কিংবা ঋণদাতারা এখনও বিজ্ঞপ্তি মেনে কাজ শুরু করেননি, তারা ৩০ জুনের পরে ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারে না।
- আবার ফোন পে কিংবা ক্রেডের মতো সংস্থা, যারা ইতিমধ্যেই বিবিপিএস অনুসরণ করে, তাদেরকেও আরবিআই-এর নির্দেশাচবলী অনুসরণ করতে হবে।
- এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পেমেন্ট ইন্ডাস্ট্রি এই সময়সীমা ৯০ দিন বাড়ানোর দাবি করেছে।
- রিজার্ভ ব্যাঙ্কের কী আদেশ
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের তরফে ক্রেডিট কার্ডগুলিকে কেন্দ্রীভূত অর্থপ্রদানের আদেশ জারি করেছে। এর ফলে অর্থপ্রদানের বিষয়টিতে আরও বেশি করে নজরদারি করা যাবে। এর মাধ্যমে প্রতারণমূলক লেনদেন ট্র্যাক করা এবং সমাধান করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications