Railway Ticket Concession: অপারেশন-ডায়লেসিস করাতে যাচ্ছেন? ট্রেনের টিকিটে কত ছাড় পাবেন জানেন?
Railway Ticket Concession: যে কোনও পরিস্থিতিতে পরিবহণের ক্ষেত্রে ট্রেনই গুরুত্বপূর্ণ মাধ্যম! শহরের মধ্যে হোক কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছানোর ক্ষেত্রে ভরসার জায়গা ভারতীয় রেল।
আর তাই গোটা দেশ জুড়ে কয়েক লাখ মানুষ প্রত্যেকদিন ট্রেনে যাতায়াত করে। আর এই ভরসার জায়গা থেকে রেলের তরফেও যাত্রীদের নানা ধরণের সুবিধা দিয়ে থাকে। এমনকি কিছু ক্ষেত্রে টিকিটের (Railway Ticket Concession) উপরেও পাওয়া যায় বড় ছাড়।

Railway Ticket Concession: কারা পান টিকিটে পান ছাড়?
কিন্তু কারা পান টিকিটে (Railway Ticket Concession) সেই ছাড়? এই বিষয়ে ভারতীয় রেলের নিজস্ব নিয়ম রয়েছে। আর সেই নিয়ম মেনেই টিকিটের দামের উপর বড় ছাড় পাওয়া যায়। আর সেই তালিকায় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছে এমন মানুষও রয়েছে। তবে রেলের নিয়ম অনুযায়ী তালিকার প্রথম রয়েছেন সিনিয়ার সিটিজেন, ছাত্র-ছাত্রী এবং রোগীরা টিকিটের উপর ছাড় পান। এমনকি শর্ত সাপেক্ষে রোগীর সঙ্গে যাচ্ছেন এমন একজনের টিকিটেও ছাড় দেয় রেল।
Railway Ticket Concession: ১০০ শতাংশ পর্যন্ত ছাড়
তবে করোনার পর থেকে বয়স্কদের ট্রেনের টিকিটে (Railway Ticket Concession) ছাড় নেই। সমস্ত ছাড় তুলে দেওয়া হয়েছে। কবে থেকে ফের এই ছাড় পাওয়া যাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ছাত্রদের এবং রোগীদের ট্রেনের টিকিটের উপর ছাড় দিয়েছে রেল। সেই অনুযায়ী ক্যান্সারে রোগে আক্রান্ত রোগী টিকিটের দামের উপর ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। ইতিমধ্যে সেই সংক্রান্ত খবর প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া বাংলা।
Railway Ticket Concession: অপারেশন কিংবা ডায়লেসিসেও ছাড়
তবে শুধু ক্যান্সারে নয়, বেশ কয়েকটি রোগের ক্ষেত্রেও ছাড় দেয় রেল। যেমন হার্টসার্জারি করাতে যাচ্ছেন কোথাও সেক্ষেত্রে টিকিটে ছাড় পেতে পারেন। এমনকি অপারেশন হবে কিংবা ডায়লেসিস করাতে হবে এমন প্রমান্য নথি দিয়ে যদি ট্রেন বুক করেন তাহলেও ছাড় পাবেন টিকিটে। প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত ট্রেনের টিকিটে ছাড় পেতে পারেন। এই ছাড় সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এসি থ্রি টায়ারে পাওয়া যায়। এমনকি এসি চেয়ার কারেও পেয়ে যাবেন।
Railway Ticket Concession: কত ছাড়
ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারের ট্রেনের টিকিটের উপরেও ছাড় (Railway Ticket Concession) পাওয়া যায়। তবে তা অনেকটাই কম। রেলের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়। তবে এক্ষেত্রে বেশ কিছু নথি জমা দিতে হবে। প্রয়োজনে এই ছাড় পেতে গেলে ডাক্তারের সার্টিফিকেট কিংবা প্রেসক্রিপশন জমা দিতে হবে। রেলের চিকিৎসক এক্ষেত্রে আপনাকে পরীক্ষাও করতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications