১ মে থেকে প্রতিদিন ওঠানামা করবে পেট্রোল-ডিজেলের দাম
আগামী ১ মে থেকে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দামের হেরফের হবে। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সাযুজ্য রেখে এই পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।
নয়াদিল্লি, ১২ এপ্রিল : আগামী ১ মে থেকে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দামের হেরফের হবে। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সাযুজ্য রেখে এই পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।
রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড যারা সারা দেশের ৫৮ হাজার পেট্রোল পাম্পের মধ্যে ৯৫ শতাংশ দখলে রেখেছে, তারা জানিয়েছে, আগামী ১ মে থেকে দেশের পাঁচটি শহরে প্রতিদিন পেট্রোলের দাম ওঠানামা করবে। পরে ধীরে ধীরে তা দেশের সমস্ত রাজ্যগুলিতে ছড়িয়ে দেওয়া হবে।

সবমিলিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার উপরেই এবার থেকে প্রতিদিন ভারতের বাজারে জ্বালানির দাম বাড়বে অথবা কমবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান বি অশোক সংবাদসংস্থা পিটিআইকে এখবর জানিয়েছেন।
আপাতত পয়লা মে থেকে পুদুচ্চেরি, অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ, রাজস্থানের উদয়পুর, ঝাড়খণ্ডের জামশেদপুর ও চণ্ডীগড়ে এই নিয়ম চালু হতে চলেছে।
এই মুহূর্তে প্রতি মাসের ১ ও ১৬ তারিখে পেট্রোল ও ডিজেলের দামের সংশোধন করা হয়। আন্তর্জাতিক বাজার ও কারেন্সি এক্সচেঞ্জ রেটের সঙ্গে সাযুজ্য রেখেই তা করা হয়। তবে এবার তা ধীরে ধীরে প্রতিদিনের ভিত্তিতে হেরফের হবে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications