জিও বিপ্লবে এবার কাঁপবে গ্রাম-বাংলা! আর কি বললেন মুকেশ আম্বানি
জিও-র ক্যারিশমা দেখেছে বিশ্ব। এবার গ্রাম-বাংলার ঘরে ঘরে জিও পৌঁছে দেবে সহজ লভ্য হাইস্পিড ইন্টারনেট প্রযুক্তি। এমনকী, এর জন্য গ্রাম-বাংলার বাড়বে কর্মসংস্থানের সুযোগ।
জিও-র ক্যারিশমা দেখেছে বিশ্ব। এবার গ্রাম-বাংলার ঘরে ঘরে জিও পৌঁছে দেবে সহজ লভ্য হাইস্পিড ইন্টারনেট প্রযুক্তি। এমনকী, এর জন্য গ্রাম-বাংলার বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বৃহস্পতিবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই কথাই বললেন রিলায়েন্স-এর কর্ণধার মুকেশ আম্বানি।

বাণিজ্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, বাংলার ডিজিটাল স্পেসের সবচেয়ে বড় বিনিয়োগকারী হল জিও। তাঁর মতে, জিও এমন এক আন্তর্জাতিক মানের পরিকাঠামোকে বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে একে চতুর্থ শিল্প বিপ্লব বলা যেতেই পারে। সবচেয়ে বড় কথা অত্যন্ত কম দামে জিও যে ভাবে সাধ্যের মধ্যে নানা ধরনের পরিষেবা পৌঁছে দিচ্ছে তা চমকে দেওয়ার মতো।
আম্বানি জানান, ২০১৬ সালে পশ্চিমবঙ্গে রিলায়েন্সের বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ৪,৫০০ কোটি টাকা। এই মুহূর্তে জিও এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির মিলিত বিনিয়োগ বাংলার বুকে ২৮ হাজার কোটি টাকার। এই বিনিয়োগ দেশজুড়ে রিলায়েন্স গোষ্ঠী করা বিনিয়োগের একের দশ শতাংশ। এরপর আবার নতুন করে ১০০০০ কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি।

এই প্রসঙ্গেই মুকেশ আম্বানি জানান পশ্চিমবঙ্গে বসবাসকারি প্রতিটি মানুষ ১০০ শতাংশ ২০১৯ সালের মধ্যেই জিও নেটওয়ার্কের আওতায় চলে আসবেন। বাংলায় জিও মার্কেট বিস্তারে লক্ষ যে এখন গ্রামীণ এলাকা, তা ভাষণে উল্লেখ করেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার। ইতিমধ্যেই জিও এই রাজ্যে ১ লক্ষ সক্রিয় ব্য়বসায়িক বন্ধু তৈরি করতে সক্ষম হয়েছে বলেও জানান মুকেশ আম্বানি।
এবার গ্রাম-বাংলার জন্য একটি নতুন উদ্যোগ নেওয়ার কথাও এদিন ঘোষণা করেন মুকেশ আম্বানি। সেখানে তিনি বলেন, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় 'জিও পয়েন্ট' নামে এক একটি ডিস্ট্রিবিউশন চ্যানেল খোলা হবে। এর ফলে বৃদ্ধিশীল গ্রামীণ বাজার এবং গ্রামে বসবাসকারী মানুষরা উপকৃত হবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এমন ৩৫০টি জিও পয়েন্ট কাজ করছে। এই বছরের শেষে এটাকে ১ হাজার পয়েন্ট নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থীর করা হয়েছে বলে জানান মুকেশ আম্বানি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications