Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Business Idea: রেল স্টেশনের মধ্যে কীভাবে দোকান খুলবেন? খোলা যাবে ফুড স্টলও! জানুন কীভাবে?

Indian Rail Business Opportunity: গতি থেকে ট্রেনের পরিকাঠামো! দ্রুত গতিতে বদল আনছে ভারতীয় রেল (Indian Rail)। একই সঙ্গে স্টেশনগুলির মান উন্নয়নের কাজও করা হচ্ছে। বিমানবন্দরের মতো যাতে সুবিধা পাওয়া যায় সেদিকে নজর রেখে একাধিক পদক্ষেপ করা হচ্ছে রেলমন্ত্রকের তরফে।

একেবারে পরিস্কার পরিছন্ন ওয়েটিং লাউঞ্জ থেকে শুরু করে হাইটেক ক্যাফে, রেস্টুরেন্ট পর্যন্ত তৈরি করা হচ্ছে। এমনকি বিভিন্ন ধরনের দোকান খোলারও সুযোগ (How To Open Shop At Indian Railways Platform) দেওয়া হচ্ছে। যেখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির সুযোগ (Indian Rail Business Opportunity) রয়েছে।

Business Idea

বড়সড় স্টেশনগুলি তো বটেই, ছোট ছোট স্টেশনগুলিতেও বিভিন্ন ধরনের স্টল খোলার সুযোগ আছে। একদিকে নিজের পণ্যকে সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ থাকছে, অন্যদিকে রেলের জায়গায় ব্যবসা (Indian Rail Business Opportunity) করে মোটা অঙ্কের রোজগারের সুবিধা আছে। কিন্তু কীভাবে তা সম্ভব?

Indian Rail Business Opportunity: কীভাবে সম্ভব স্টেশনে ব্যবসা?

স্টেশনগুলিতে ছোট বড় স্টল খোলার সুবিধা (Indian Rail Business Opportunity) থাকে। এজন্য মাঝে মধ্যে টেন্ডার ডাকা হয়। আর সেই টেন্ডার নিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারেন। রেলওয়ে স্টেশনে দোকান খোলার ক্ষেত্রে প্রথমেই IRCTC-এর কর্পোরেট পোর্টালে অ্যাক্টিভ টেন্ডার চেক করতে হবে। মাঝে মধ্যেই সেখানে আপডেট দেওয়া হয়। সেখানে দেওয়া বিস্তারিত তথ্যের সঙ্গে সহমত হইন তাহলে অবশ্যই আবেদন করবেন।

Indian Rail Business Opportunity: কত টাকা দিতে হয়

টেন্ডারের জন্য নুন্যতম ৪০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত জমা করতে হয়। এই মূল্য লোকেশন এবং দোকানের সাইজ অনুযায়ী কম কিংবা বেশি হয়। রেলস্টেশনে দোকান খোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল দোকানের জন্য জায়গা পাওয়া। অনেকেই একসঙ্গে আবেদন জানান। এক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে দোকান পাওয়ার সুযোগ থাকে। তবে IRCTC এর ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত বলা হয়।

Indian Rail Business Opportunity: জরুরি তথ্য

যদি আপনি স্টেশনে ব্যবসা করতে চান এবং টেন্ডারে অংশ নিতে চান তাহলে জরুরি নথিগুলি থাকতে হবে। যেমন - আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিংবা ব্যবসা সংক্রান্ত নথি কিংবা লাইসেন্সও থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে আইআরসিটিসির সংশ্লিষ্ট অফিস কিংবা স্টেশনে যোগাযোগ করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+