গৃহঋণের বৃদ্ধি থমকে গিয়েছে, কিসের ইঙ্গিত, কী বলছে অর্থনীতি
তথ্য বলছে, বিভিন্ন ব্যাঙ্কের গৃহঋণের বৃদ্ধি থমকে শুধু যায়নি তার অনেকটাই পতন হয়েছে।
বেশ কিছুদিনের বিরতির পর ধীরে ধীরে কিছুটা হলেও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে রিয়েল এস্টেট সেক্টর। তবে তার মাঝেই অন্য এক আশঙ্কার মেঘ এসে জুটেছে। তথ্য বলছে, বিভিন্ন ব্যাঙ্কের গৃহঋণের বৃদ্ধি থমকে শুধু যায়নি তার অনেকটাই পতন হয়েছে। আরবিআইয়ের তথ্য বলছে, এই আর্থিক বছরও জুলাই মাস পর্যন্ত বৃদ্ধি ০.৪ শতাংশ কমে গিয়েছে।

গত চার বছরের 'সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি'-র রিপোর্টের অধঃপতনের কথা স্বীকার করা হয়েছে। গত সেপ্টেম্বর থেকেই এর গতি তীব্র হয়েছে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
এর পাশাপাশি নোট বাতিল ও রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট ঠিকমতো বলবৎ না হওয়াকেও অনেকে দুষছেন। এর ফলে বহু জায়গায় বাড়ি কেনা-বেচা বেশ কিছুদিনের জন্য থমকে গিয়েছে বলে অনেকে মনে করছেন।
কোনও কোনও অর্থনীতিবিদের মতে, কিছু ক্ষেত্রে গৃহঋণ মঞ্জুর হলেও তার পরিমাণ ২০ লক্ষ টাকা বা তার কম। অর্থনীতির ভাষায় যাকে কম মূল্যের ঋণ বলেই ধরা হয়। এছাড়া কর্মসংস্থানে ভাটা, তথ্যপ্রযুক্তি শিল্পে অনিশ্চয়তার প্রভাব গৃহঋণেও যথেষ্ট পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications