এলআইসির বেস্ট স্কিম! ১২১ টাকা জমায় পেয়ে যান ২৭ লক্ষ টাকা
দেশে বৃহত্তম বিমা কোম্পানি শিশু থেকে বয়স্ক নাগরিকদের জন্য বিভিন্ন স্কিম অফার করে। এলআইসিতে কন্যা সন্তান অর্থাৎ মেয়েদের জন্যও নানা স্কিম রয়েছে। এইসব স্কিমে বিনিযোগের মাধ্যমে নির্দিষ্ট সময়ে মেয়ের লেখাপড়া থেকে বিয়ের টেনশন পর্যন্ত দূর হতে পারে।
এব্যাপারে এলআইসির কন্যাদান পলিসি চিন্তা দূর করতে পারে। যা মেয়ের বিয়ের সময় অর্থের অভাব অনুভব করতে দেবে না। এই স্কিমে প্রতিদিন ১২১ টাকা জমা করার হিসেবে প্রতিমাসে ৩৬০০ টাকা জমা দিতে হবে। এই বিনিয়োগের মাধ্যমে ২৫ বছরের পলিসির মেয়াদ মূর্তি হলে ২৭ লক্ষ টাকা পাওয়া যাবে।

এলআইসির কন্যাদান পলিসি ১৩ থেকে ২৫ বছর মেয়াদের জন্য নেওয়া যেতে পারে। একদিকে প্রতিদিন ১২১ টাকা সঞ্চয় করে ২৫ বছরের মেয়াদ পূর্তেতে যেমন ২৭ লক্ষ টাকা যোগাড় করা সম্ভব, অন্যদিকে প্রতিদিন ৭৫ টাকা সঞ্চয় করে অর্থাৎ প্রতিমাসে ২২৫০ টাকা বিনিয়োগ করে মেয়াদ মূর্তিতে ১৪ লক্ষ টাকা পাওয়া সম্ভব।
ইচ্ছা অনুযায়ী বিনিয়োগের পরিমাণ বাড়ানো বা কমানো যায়। এক্ষেত্রে তহবিলও পরিবর্তিত হবে। প্রিমিয়াম সঠিকভাবে দেওয়া থাকলে, মনোনীত ব্যক্তি পুরো টাকা পেয়ে যাবেন।
এই পলিসিতে সুবিধা নিতে গেলে সুবিধাভোগী পিতার বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে। যেখানে কন্যার বয়স হতে হবে অন্তত এক বছর। বিনিয়োগের পাশাপাশি এই পলিসিতে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। আয়কর আইনের ৮০ সি ধারায় বিনিয়োগকারীরা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
এখানেই শেষ নয়। যদি মেয়াদ পূর্তির আগে পলিসিধারীর মৃত্যু হয়, তাহলে পরিবারের সদস্যরা ১০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।
এলআইসির কন্যাদান পলিসি নিতে গেলে আধার কার্ড কিংবা অন্য কোনও পরিচয় পত্র, আয়ের শংসাপত্র, আবাসিক প্রমাণপত্র, পাসপোর্ট আকারের ছবি এবং কন্যার বার্ত সার্টিফিকেট লাগবে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications