Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Food Business Ideas: হাই ডিমান্ড! পুজোর আগেই শুরু হোক স্বপ্নের খাবারের ব্যবসা

Food Business Ideas: খাবার ছাড়া একবেলা চলা দায়! তিনটি চাহিদার মধ্যে গুরুত্বপূর্ণ হল খাদ্য। তবে খাবার প্রয়োজনের তুলনায় মানুষের কাছে শখ হয়ে গিয়েছে। খাবার নিয়ে নানা রকমের পরীক্ষা চলছে। কে কাকে টেক্কা দিতে পারে।

কোথাও কেউ চায়ে রসগোল্লা ব্যবহার করছে তো কেউ আবার রোলে রসগোল্লা। আর খাবার (Food Business Ideas) নিয়ে এমন পরীক্ষা বেশ নজর কেড়েছে খাদ্যরসিকদের। দূরদূরান্ত থেকে মানুষ যাচ্ছেন তা টেস্ট করতে। আর আপনিও যদি খাবার নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে ভালোবাসেন তাহলে শুরু করতেই পারেন খাবার ব্যবসা। আর তা কীভাবে শুরু করবেন সেটাই এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

restaurant

রেস্টুরেন্ট ব্যবসা ( Restaurant Business )

যদি ভালো খাবার তৈরি করতে কিংবা খাওয়াতে ভালোবাসেন তাহলে খাবারের ব্যবসা শুরু করতেই পারেন। রেস্টুরেন্ট খুলে শুরু করা যেতে পারে এই ব্যবসা। যদি সেভাবে বিনিয়োগ না করতে পারেন তাহলে শুধুমাত্র টেকওয়ে কাউন্টার চালু করতে পারেন। তবে এক্ষেত্রে খাওয়াটা খুবই সুস্বাদু হতে হবে। আর সেটাই হবে আপনার ইউএসপি! পাশাপাশি খাবারেরও দামটাও খুবই গুরুত্বপূর্ণ। ফলে যে এলাকাতে এই রেস্টুরেন্ট খুলবেন সেখানে একটা সার্ভে করে নিন আর তাতে মোটামুটি ধারনা হয়ে যাবে। আর সেই অনুযায়ী দাম রাখতে পারবেন।

বেকারি ব্যবসা ( Bakery Business Plan)

কেক-পেস্ট্রির একটা চাহিদা আছে! অন্যতম ফুড বিজনেস। ছোট থেকে বড়! সমস্ত বয়সের মানুষ কেক-পেস্ট্রি খেতে ভালোবাসেন। এর সঙ্গে বিস্কুট, ব্রেড রেখে দেন তাহলে লোকে কিনতে বাধ্য। তবে এই ব্যবসা শুরু করতে খুব একটা বিনিয়োগের প্রয়োজন নেই। তবে কোনও বড় ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি যদি নিতে চান তাহলে একটা বড় খরচ রয়েছে। তবে পাইকারি করে ব্যবসা শুরু করতে পারেন। এতে মোটা অঙ্কের রোজগার সম্ভব।

restaurant

Food Business Ideas: ক্লাউড কিচেন

অনেকেরই স্বপ্ন থাকে জীবনে ব্যবসা করার! কিন্তু পুঁজিটা একটা বড় ফ্যাক্টার। আর তাই ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্লাউড কিচেন (cloud kitchen concept)। বাড়ির সাধারণ রান্নাঘরেই শুরু করতে পারেন এই খাবারের ব্যবসা। একাধিক অ্যাপ রয়েছে। আর সেই অ্যাপের মাধ্যমে খাবার ডেলিভারি করতে পারেন। কিংবা বিভিন্ন অফিসের সঙ্গে যুক্ত হয়েও খাবার সাপ্লাই করতে পারেন। এজন্যে বিনিয়োগ একেবারে কম বললেই চলে।

restaurant

Food Business Ideas: ক্যাটারিং সার্ভিস

বিয়ের মরশুম পড়লেই হল! একেবারে জমে যায় ব্যবসা (Food Business Ideas)। আর এই সময় ক্যাটারিং ব্যবসা ( Catering Business) শুরু করতে পারেন। ভালো খাবার খাওয়াতে কে না চায়! কিন্তু ভালো খাবার পাওয়াটাই মুসকিল। ফলে যদি ভালো খাবার কম পয়সাতে দিতে চান তাহলে শুরু করতেই পারেন ক্যাটারিং ব্যবসা। এতে বিনিয়োগ খুবই কম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+