Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aadhaar Lock/Unlock: বায়োমেট্রিক ভাবে আধারে 'তালা' দেবেন কীভাবে? রইল তিন স্টেপ

Aadhaar Lock/Unlock: আধার কার্ড গুরুত্বপূর্ণ একটা নথি! বর্তমানে আধারের সঙ্গে প্যান-ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত লিঙ্ক। এমনকি ভর্তুকি পাওয়ার ক্ষেত্রেও আধার কার্ড নম্বর খুবই গুরুত্বপূর্ণ। আর সবটাই রেজিস্টার ফোন নম্বরের সঙ্গে যুক্ত! আর তা যদি ফাঁস হয়ে যায় তাহলে?

গত কয়েকমাসে একের পর এক সাইবারের অপরাধের ঘটনা ঘটেছে। মুহূর্তে ফাঁকা হয়েছে অ্যাকাউন্ট। এমনকি সাধারণ মানুষের ডেটা লিকের ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Aadhaar Lock/Unlock

  • Aadhaar Lock/Unlock: আধার বায়োমেট্রিক লক

এই অবস্থায় ডেটা লিক থেকে বাঁচতে আধার কার্ডে তালা দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ আধার লক। যা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আধার যদি লক থাকে তাহলে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে। সাইবার অপরাধীরা সহজে আধার তথ্য হাতাতে পারবে না। তবে বিশেষজ্ঞরা বায়োমেট্রিক লকের কথা বলছেন। কিন্তু কীভাবে আধার কার্ডের বায়োমেট্রিক লক করবেন? খুবই সহজ একটি প্রক্রিয়া। কয়েকটি মাত্র স্টেপ মেনে ক্লিক করলেই আধার বায়োমেট্রিক লক হয়ে যাবে-

  • Aadhaar Lock/Unlock: একনজরে দেখে নেওয়া যাক

গ্রাহককে প্রথম আধারের জন্যে নির্দিষ্ট UIDAI ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে My Aadhaar অপশন বেছে নিতে হবে। এরপর Aadhaar Services এ ক্লিক করতে হবে। আর সেখানেই "Lock Unlock Aadhaar' অপশন পেয়ে (Aadhaar Lock/Unlock) যাবেন। আর সেখান থেকেই যাবতীয় কাজ করা সম্ভব হবে।

তবে "Lock / Unlock Aadhaar'- অপশন ক্লিক করতে হবে। এরপরেই আরও একটি পেজ খুলে যাবে। সেখানে Click here to generate VID' অপশনে যেতে হবে। 'VID' তৈরি করতে প্রয়োজন আধার নম্বর এবং সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচা। সেটি লিখতে হবে। এরপরেই 'VID' জেনারেট হবে। এরপর ফের একবার আগের পেজে ফিরে আসতে হবে। ''NEXT'' অপশন ক্লিক করতে হবে। এর আধার নম্বরটি লক করার ক্ষেত্রে অপশন টিক দিতে হবে।

এরপর ভিআইডি, পুরো নাম, পিন কোড এবং সিকিউরিটি কোড নির্দিষ্ট অপশনে দিতে হবে। এরপর 'Send OTP' বেছে নিতে হবে। রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখুন। আধার নম্বর এখন লক হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+