Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এয়ার ইন্ডিয়ার বিমানে ২০০০ টাকার কমে ভ্রমণের সুযোগ, 'ফ্রিডম সেল'-এ সুবিধাগুলি কীভাবে পাওয়া যাবে

সামনেই ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন। এই উপলক্ষে এয়ার ইন্ডিয়া ফ্রিডম সেল শুরু করেছে। এয়ার ইন্ডিয়া সর্বনিম্ন ১৯৪৭ টাকা ভাড়ায় বিমানে ভ্রমণের অফার করছে। অর্থাৎ এয়ার ইন্ডিয়ার শুরুর ভাড়া ১৯৪৭ টাকা। এই অফারটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই অফার দেশের মধ্যে এবং বাইরে উভয় ক্ষেত্রের জন্য় প্রযোজ্য। দেশের মধ্য রুটগুলির মধ্যে রয়েছে দিল্লি-জয়পুর, বেঙ্গালুরু-গোয়া, দিল্লি-গোয়ালিয়র। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে দেশের মধ্যে ৩২ টি এবং দেশের বাইরে ১৫ টি রুটে এই অফার দেওয়া হচ্ছে।

Flight

জিরো চেক-ইন ব্যাগেজ চার্জের সুবিধা

নির্দিষ্ট সময়কালের মধ্যে যাত্রীরা এক্সপ্রেস লাইট ভাড়াও বুক করতে পারেন। এজন্য যাত্রীকে এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট বুক করতে হবে। এর অধীনে যাত্রীকে জিরো চেক-ইন ব্যাগেজ চার্জের সুবিধা পেতে পারেন।

এক্সপ্রেস লাইট

এক্সপ্রেস লাইটের ভাড়ার মধ্যে রয়েছে, কোনও চার্জ ছাড়াই অতিরিক্ত তিন কেজি কেবিন ব্যাগেজ প্রি-বুক করার বিকল্প। দেশের মধ্য়ে ১৫ কেজির জন্য হাজার টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে ২০ কেজির জন্য ১৩০০ টাকা রেয়াতযোগ্য চেক-ইন ব্যাগেজ চার্জ।

রয়েছে আরও সুবিধা

নির্দিষ্ট সময়কালের মধ্যে এয়ার ইন্জিয়ার অনুগত সদস্যরা অতিরিক্ত ছাড় পাবেন বলেও জানানো হয়েছে। লয়ালটি সদস্যরা এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে করা টিকিট বুকিংয়ে আট শতাংশ পর্যন্ত নিউকয়েন উপার্জন করতে পারবেন।

অ্যাড অন প্যাকে বিজনেস ও প্রাইম আসন, গরম খাবার, ঠান্ডা পানীয় ও মিষ্টি উপভোগ করতে পারবেন। ছাত্র, প্রবীণ নাগরিক, চিকিরসক, নার্স ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাঁদের ওপরে নির্ভরশীলরাও এই ছাড় পাওয়ার যোগ্য।

রয়েছে শর্ত

  • ফ্রিডম সেল অফার ৫ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে বুকিংয়ের জন্য বৈধ।
  • এই অফারটি হস্তান্তরযোগ্য নয়। নগদের জন্যও অবিনিময়যোগ্য এবং বৈধতা বা অন্য কোনও সুবিধা বাড়ানো যাবে না।
  • এই অফারে সীমিতচ ইনযভেনটরি রয়েছে। আগে আসলে আগে সুযোগের ভিত্তিতে পাওয়া যাবে।
  • অফারের জন্য বরাদ্দ করা আসন বিক্রি হয়ে গেলে নিয়মিত ভাড়া শর্তাবলী প্রযোজ্য হবে। অর্থপ্রদানের পরে ফেরত অনুমোদিত নয়। এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফি দিয়ে টিকিট বাতিল করা যাবে।
  • সম্পূর্ণ বাতিলের ক্ষেত্রে ক্রেডিট করা ডিসকাউন্ট প্রত্যাহার করা হবে এবং সদস্যরা অফারটির জন্য় যোগ্য হবেন না।
  • এয়ারনাইন্স কোনও পূর্ব বিজ্ঞপ্তি ও কারণ ছাড়াই অফারটি বাতিল, সমাপ্ত ও স্থগিত করতে পারে। এক্ষেত্রে বাতিল, সমাপ্তি বা স্থগিতাদেশের প্রত্যক্ষ ও পরোক্ষে যাত্রীরা কোনও ক্ষতির জন্য এয়ারলাইন্সের বিরুদ্ধে কোনও মামলা করতে পারবেন না।
  • অফারটি শুধুমাত্র সফল বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+