Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা পরিস্থিতির মধ্যেই এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ছে বাইক-স্কুটারের! এক নজরে জরুরি তথ্যগুলি

করোনা পরিস্থিতিতে অনেকটা বদলে গিয়েছে মানুষের জীবন যাত্রা। সংক্রমণের আশঙ্কায় যতটা সম্ভব গণপরিবহণ এড়িয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। দু-চাকাতেই ভরসা রাখছেন সাধারণ মানুষ। সম্প্রতি এক সমীক্ষা বলছে, লকডাউনের পর থেকে দু-চাকার চাহিদা

করোনা পরিস্থিতিতে অনেকটা বদলে গিয়েছে মানুষের জীবন যাত্রা। সংক্রমণের আশঙ্কায় যতটা সম্ভব গণপরিবহণ এড়িয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। দু-চাকাতেই ভরসা রাখছেন সাধারণ মানুষ। সম্প্রতি এক সমীক্ষা বলছে, লকডাউনের পর থেকে দু-চাকার চাহিদা অনেকটাই বেড়েছে।

এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ছে বাইক-স্কুটারের

কিন্তু এই অবস্থায় ফের একবার বাড়তে চলেছে বাইক এবং স্কুটারের দাম। জনপ্রিয় মোটর বাইক নির্মাতা হিরো মোটোকর্প তাদের একাধিক বাইক এবং স্কুটারের দাম বাড়াতে চলেছে। মধ্যবিত্তের পকেটে আগুন ধরিয়ে বেশ অনেকটাই বাড়তে চলেছে দাম।

হিরো তাঁদের বেশ কয়েকটি বাইক এবং স্কুটারের এক্স-শোরুমের দাম বাড়াতে চলেছে। ১ লা জুলাই থেকে বর্ধিত এই দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, বাইক তৈরির অন্যান্য সরঞ্জামের দাম এতটাই বেড়ে গিয়েছে যে সংস্থা কার্যত দাম বাড়াতে বাধ্য হচ্ছে।

যদিও সংস্থা অন্যান্য সমস্ত ক্ষেত্রে দাম কমানোর সমস্ত চেষ্টা চালাচ্ছে। কিন্তু এরপরেও খুব অল্প প্রভাব কাস্টমারদের উপর পড়বে বলে দাবি করা হয়েছে হিরো'র তরফে। সংস্থার তরফে জানানো হয়েছে যে মাত্র ৩০০০টাকা বাড়ানো হচ্ছে স্কুটার এবিং মোটর বাইকের দাম।

যদিও বেশ কিছ নির্ধারিত মডেল-স্টাইলের উপরও দাম কিছু নির্ভর করবে বলে হিরোর তরফে জানানো হয়েছে।

মে মাসে ভয়ঙ্করভাবে বাইক বিক্রির উপর প্রভাব পড়েছে। গোটা দেশে করোনার সংক্রমণ ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পায়। যার প্রভাব মোটরবাইক বিক্রির উপর পড়েছে বলে দাবি হিরো সংস্থার। শুধু তাই নয়, করোনার কারণে তাদের সমস্ত অপরেশন বন্ধ ছিল। ফ্যাক্টারিগুলি তো বটেই, শোরুমগুলিও বন্ধ ছিল বিভিন্ন রাজ্যে চলা লকডাউনের কারণ।

সংস্থার দাবি, মে মাসে তাঁদের মাত্র ১৮৩,০৪৪ ইউনিট মোটর বাইক বিক্রি হয়েছে গোটা দেশে। অন্য সময় এই সংখ্যাটা অনেকটাি বেশী থাকে। যার ফলে একটা প্রভাব পড়েছে। সংস্থার দাবি, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যত দ্রুত সম্ভবত উৎপাদনও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে হিরোর তরফে জানানো হয়েছে।

দিন-রাত খেটে যাতে আরও প্রোডাকসন বাড়িয়ে পরিস্থিতি আয়ত্তে আনা যায় সে বিষয়টির উপর সংস্থা কাজ করবে বলেও হিরোর তরফে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+