শ্রীপঞ্চমী তিথিতে বাড়ল সোনার দাম! ৩১ অক্টোবর কলকাতায় সোনা ও রুপোর দর একনজরে
লক্ষ্মীবারে সোনা রুপোর দাম কিছুটা নিম্নমুখী হলেও, শ্রী পঞ্চমী তিথিতে বাড়ল সোনার(gold) দাম। অর্থাৎ শনিবার সোনার দামে খানিকটা বৃদ্ধি হয়েছে। শনিবার ১০ গ্রাম সোনার দাম ৪৮,৯১০। শুক্রবারের থেকে তা মাচ্র ১০ টাকা বেড়েছে। ৩১ অক্টোবর কলকাতা সহ দেশের বিভিন্ন বড় শহরে সোনার দাম কোথায় গেল দেখে নেওয়া যাক।

সোনার দাম আজ
এদিন কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,৯১০ টাকা। শুক্রবার তা ছিল ৪৮৯০০। এর আগে বৃস্পতিবার সোনার দাম হ্রাস পেয়েছিল।

রুপোর দাম
প্রতি কেজি রুপোর দাম এদিন ৬১,০০০ টাকা। মঙ্গলবার তা ছিল ৬০,২০০ টাকা। ।

কলকাতায় সোনার দাম
এদিন কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫২৫২০ টাকা। শুক্রবার যা ছিল ৫২,৫১০ টাকা। (তথ্য সূত্র-গুড রিটার্নস)

দেশের অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম চেন্নাইতে ৪৭,৬০০ এবং ৫১৯৩০ টাকা। অন্যদিকে, মুম্বইতে এই দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাত্রমে ৪৯,৯৫০ এবং ৫০,৯৫০ টাকা। অন্যদিকে, দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেট ২৪ ক্যারেটে যথাক্রমে ৪৯২০০ এবং ৫২৬৭০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাক্রমে ৪৭৬০০ এবং ৫১৯৩০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)



Click it and Unblock the Notifications
