গত কয়েকদিনের মতো আজও বাড়ল সোনার দর! রুপোর দর কোন পথে
গত কয়েকদিন ধরে সোনার দাম বেড়েই চলেছে। শুক্রবার ১০ গ্রাম সোনার দামে ছিল ৪৯৬০০ টাকা। শনিবার তা ৩০০ টাকা বৃদ্ধি পায়। গত ২১ জুলাই থেকে একটানা সোনার দাম বেড়েই চলেছে।
গত কয়েকদিন ধরে সোনার দাম বেড়েই চলেছে। শুক্রবার ১০ গ্রাম সোনার দামে ছিল ৪৯৬০০ টাকা। শনিবার তা ৩০০ টাকা বৃদ্ধি পায়। গত ২১ জুলাই থেকে একটানা সোনার দাম বেড়েই চলেছে। ২৫ জুলাই কলকাতা সহ দেশের বিভিন্ন বড় শহরে সোনার দাম কোথায় গেল দেখে নেওয়া যাক।

সোনার দাম আজ
এদিন কলকাতায় প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯৯০০ টাকা।

বেড়েছে রুপোর দাম
শুক্রবারের থেকে এদিন রুপোর দামেও বৃদ্ধি হয়েছে। প্রতি ১০০ গ্রাম রুপোর দাম ৬১২০ টাকা। প্রতি ১০০ গ্রামে এদিন দাম বৃদ্ধির পরিমাণ ১৫ টাকা।

কলকাতায় সোনার দাম
এদিন কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫১৪০০ টাকা। (তথ্য সূত্র-গুড রিটার্নস)

দেশের অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম চেন্নাইতে ৫৩৪৭০ টাকা রয়েছে ২৪ ক্যারেটে। অন্যদিকে, মুম্বইতে এই দাম ২৪ ক্যারেটে ৫০৯০০ টাকা। অন্যদিকে, দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫১১৫০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫২৭৮০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications