এসবিআই-এর ফিক্সড ডিপোজিটে বড় লাভ! সুদের হার ৭.৬ শতাংশ
বিনিয়োগের অনেক উপায় রয়েছে। আর প্রত্যেকেই তাঁদের উপার্জনের কিছুটা সঞ্চয় করতে চান। বিনিয়োগকারীরা এমন জায়গা খোঁজেন, যেখানে অর্থ নিরাপদে থাকার পাশাপাশি বড় রিটার্নও পাওয়া যাবে।
গত কয়েক বছরে ফিক্সড ডিপোজিট স্কিমগুলি নিরাপদ বিনিয়োগ এবং বেশি রিটার্নের কারণে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ ব্যাঙ্কগুলি গ্রাহকদের সুবিধা দিতে সুদের হার বৃদ্ধি করেছে। এইরকম একটি স্কিম হল এসবিআই-এর অমৃত কলস স্কিম। তবে এধানে বিনিয়োগকারীকে ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে।

- অমৃত কলস স্কিম
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এসবিআই-এর অমৃত কলস স্কিম ২০২৩-এর ১২ এপ্রিল চালু হয়েছিল। জনপ্রিয়তার কারণে তার সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। বর্তমানে এটির সময়সীমা ২০২৪-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ মোটামুটি ছয় মাস হাতে সময় রয়েছে।
- সময়সীমা বৃদ্ধি
২০২৩-এর ১২ এপ্রিল অমৃত কলস স্কিম চালু হওয়ার পরে প্রথমে তা ২০২৩-এর ১৫ অগাস্ট পর্যন্ত সময়সীমা রাখা হয়েছিল। তারপর তা ২০২৩-এর ৩১ ডিসেম্বর, এরপর ২০২৪-এর ৩১-এ মার্চ এবং সর্বশেষে ২০২৪-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
- প্রবীণ নাগরিকদের জন্য বেশি সুদ
এসবিআই-এর অমৃত কলস স্কিমে প্রবীণ নাগরিকদের বেশি সুদ দেওয়া হচ্ছে। এখানে সুদের হার সাধারণের জন্য ৭.১ শতাংশ হলেও, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৬ শতাংশ। এই স্কিমে ম্যাচিওরিটির পরে টিডিএস কেটে নেওয়া হয় এবং তা গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়। আয়কর আইনের বর্তমান ধারাতেই টিডিএস কাটা হয়। এই স্কিমে বিনিয়োগকারী দুই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
- মেয়াদ পূর্তির আগে টাকা তোলার সুবিধা
স্টেট ব্যাঙ্কের এই স্কিমে সময়ের আগেই অর্থাৎ মেয়াদ পূর্তির আগে টাকা তোলার সুবিধা রয়েছে। এই স্কিমে বিনিয়োগকারী মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক ভিত্তিতে সুদ গ্রহণ করতে পারেন। কর কেটে নেওয়ার পরে সুদ গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি চলে যায়। তবে কর ছাড় পেতে বয়স অনুযায়ী 15G কিংবা 15H ফর্ম ব্যবহার করতে পারেন।
- কারা কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন
এই স্কিমে ১৯ বছর বা তার বেশি বয়সীরা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলতে পরিচয়ের প্রমাণ, আধার কার্ড, বয়সের প্রমাণ, আয়ের প্রমাণ, মোবাইল নম্বর, পাসপোর্ট আকারের ছবি ও ইমেল আইডির প্রয়োজন।












Click it and Unblock the Notifications