Income Tax: আয়করে ছাড় পেতে অবশ্যই ৩১ মার্চের আগে করুন এই কাজগুলি
সামনেই নতুন একটা আর্থিক বছর। শেষ হতে চলেছে একটা অর্থবছর। এই অবস্থায় কর দেওয়ার ক্ষেত্রে একাধিক বিনিয়োগের কথা এই সময় ভাবেন খুবই। এই অবস্থায় গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ
শেষ হতে চলেছে একটা অর্থ বছর! হাতে আরও মাত্র কয়েকটা দিন। আগামী ১ লা এপ্রিল থেকে একাধিক ক্ষেত্রে রদবদল হতে চলেছে। আর্থিক বছরের শুরুতে নানা ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন অনেকেই। বিশেষ করে কর এবং পেনাল্টি বাঁচাতে নানারকম পন্থা নিয়ে থাকে। কেউ আবার আগাম কর জমা করে, কর বাঁচায় এমন একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেও পরিশ্রম করে অর্জন করা টাকা বাঁচান।
তবে সামনেই ৩১ মার্চ। ফলে এই সাতটা কাজ অবশ্যই ৩১ মার্চের মধ্যে করে ফেলতে হবে। সমস্যায় পড়তে না চাইলে অবশ্যই জানুন এই কাজগুলি-

PAN কার্ডের সঙ্গে আধার লিঙ্ক-
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যুক্ত করাটা ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। আর লিঙ্কের চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। যদি এই সময়সীমার মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো হয় তাহলে প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে। এমনকি সেটি আর ব্যবহার করা পর্যন্ত করা যাবে না। এমনকি নতুন ভাবে তৈরি করতেও সমস্যায় পড়তে হবে। এই অবস্থায় PAN কার্ডের সঙ্গে আধার লিঙ্ক-করাটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত সরকারের সম্প্রতি জারি করা পরামর্শ অনুসারে, যদি প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক না করা হয় তবে এটি ১ লা এপ্রিল, ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।

আগে কর জমা করতে হবে-
১০,০০০ টাকার উপরে কর প্রদানকারী প্রত্যেক ব্যক্তিকে আগাম কর জমা করা দেওয়ার কথা বলা হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কর জমা দেওয়ার একাধিক কিস্তি রয়েছে। যার মধ্যে ১৫ শতাংশ প্রথম কিস্তি ১৫ জুনের মধ্যে, ২৫ সেপ্টেম্বরের পর্যন্ত ৪৫ শতাংশ কিস্তি, ১৫ শতাংশ পর্যন্ত ৭৫ শতাংশ এবং মার্চের ১৫ তারিখের মধ্যে সম্পূর্ণ ১০০ শতাংশ কিস্তি জমা দিতে হবে। এছাড়াও, যদি আপনার মূলধন লাভ থেকে অতিরিক্ত আয় থাকে বা সম্প্রতি চাকরি পরিবর্তন করে থাকেন, তাহলেও আপনাকে অগ্রিম কর দিতে হবে। তবে ৩১ মার্চের মধ্যে কর না জমা দেন তাহলে প্রত্যেক মাসে ১ শতাংশ করে সুদ নেওয়া হবে।

বিনিয়োগ করুন বুঝে
যদি কোনও কারণে আপনি ২০২২-২০২৩ সালে কর ছাড় নিতে না পারেন, তাহলে আপনার কাছে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত সময় আছে। আয়করের ৮০-সি ধারা অনুসারে ওল্ড কর রিজিমের মধ্যে আপনি দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা নিতে পারবেন। তবে ২০২৩ সালে কর ছাড়ের ক্ষেত্রে পিপিএফ, ELSS , NPS, SSY-এর মতো সুবিধা রয়েছে। এছাড়াও পাঁচ বছর পর্যন্ত এফডি'তেও ছাড় পাওয়া যায়।

ITR (আয়কর রিটার্ন) ফাইল করার নয়া সুবিধাঃ
২০১৯০২০ অর্থবছর অর্থাৎ AY ( অ্যাসেসমেন্ট ইয়ার) ২০২০-২১ এর জন্যে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে ITR ফাইল করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একবার সময়সীমা শেষ হয়ে গেলে আপনি ITR ফাইল করতে পারবেন না।

Pradhan Mantri Vaya Vandana Yojana:
বয়স্ক লোকদের রিটারমেন্ট ফান্ড বানাতে চাইলে একাধিক এমন যোজনা রয়েছে। তবে এই যোজনায় আবেদন করার শেষ তারিখ কিন্তু ৩১ মার্চ। তবে এই যোজনা অর্থাৎ PMVVY ৭.৪ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এই যোজনা শুধুমাত্র বয়স্কদের জন্যেই তৈরি করা হয়েছে। এর সর্বোচ্চ সময়সীমা ১০ বছরের। কোনও ব্যক্তি এই যোজনাতে ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। বিনিময়ে প্রতি মাসে 9,250 টাকা পেনশন পাওয়া যায়। তবে এক্ষেত্রে স্ল্যাব রয়েছে। যেমন টাকা জমা রাখবেন তেমন মাসিক সুবিধা পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications