ফের জ্বালানির মূল্যবৃদ্ধি, দেশে পেট্রোল ও ডিজেল পৌঁছে গেল ঐতিহাসিক উচ্চতায়
একদিনের বিরতির পরেই দেশব্যাপী ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম (petrol and diesel price)। এদিন পেট্রোলে লিটার পিছু বৃদ্ধি (increase) হয়েছে ২৩ থেকে ২৬ পয়সার মতো। আর ডিজেলে বেড়ে ৬ থেকে ৭ পয়সার মতো। এদিনের দাম বৃদ্ধির
একদিনের বিরতির পরেই দেশব্যাপী ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম (petrol and diesel price)। এদিন পেট্রোলে লিটার পিছু বৃদ্ধি (increase) হয়েছে ২৩ থেকে ২৬ পয়সার মতো। আর ডিজেলে বেড়ে ৬ থেকে ৭ পয়সার মতো। এদিনের দাম বৃদ্ধির পরে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গিয়েছে।

মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের মূল্য
লিটার পিছু ২৬ পয়সা বৃদ্ধির পরে মুম্বইতে পেট্রোলের মূল্য পৌঁছে গিয়েছে লিটার পিছু ১০৩.৮৯ টাকায়। মঙ্গলবার এর দাম ছিল ১০৩.৬৩ টাকা। ২৯ মে দেশের মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতেই সর্বপ্রথম পেট্রোলের দাম পেরিয়ে গিয়েছিল ১০০ টাকা।
মুম্বইতে এদিন ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৭ পয়সা। ৯৫.৭২ টাকা থেকে ডিজেলের মূল্য বেড়ে হয়েছে ৯৫.৭৯ টাকা।

দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মূল্য
দিল্লিতেও পেট্রোল ও ডিজেলের মূল্য বেড়েছে লিটার পিছু যথাক্রমে ২৬ ও ৭ পয়সা করে। জাতীয় রাজধানীতে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭.৭৬ এবং ৮৮.৩০ টাকা।

চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের মূল্য
এদিন চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের মূল্য বেড়েছে যথাক্রমে ২৬ ও ৬ পয়সা করে। সেখানে পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে লিটার পিছু ৯৮.৮৮ টাকা এবং ৯২.৮৯ টাকা।

কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য
কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৫ ও ৭ পয়সা করে। পেট্রোলের দাম লিটার পিছু ২৫ পয়সা বৃদ্ধি হয়ে ৯৭.৩৮ টাকা থেকে পৌঁছে গিয়েছে ৯৭.৬৩ টাকায়। অন্যদিকে ডিজেল পৌঁছে গিয়েছে ৯১.১৫ টাকায়।
বিভিন্ন রাজ্যে স্থানীয় কর এবং ভ্যাট আলাদা হওয়ায় রাজ্যগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিও বিভিন্ন রকমের হয়ে থাকে। যার জেরে দেশের আটটি রাজ্যে পেট্রোলের মূল্য লিটার পিছু পৌঁছে গিয়েছে ১০০ টাকার ওপরে। রাজ্যগুলি হল রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এর মধ্যে কংগ্রেস শাসিত রাজস্থানে পেট্রোল ও ডিজেলের ভ্যাট সব থেকে বেশি। এরপরেই রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, কংগ্রেস সমর্থিত মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা।
মুম্বই ছাড়াও যেসব মেট্রো শহরে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ পেরিয়ে গিয়েছে সেগুলি হল হায়দরাবাদ এবং বেঙ্গালুরু।












Click it and Unblock the Notifications