১০০ পেরিয়ে ১৮ রাজ্যে নট আউট পেট্রোল, মাসে ৭ বার মূল্যবৃদ্ধি

একদিনের জন্য পেট্রোল (petorl) ও ডিজেলের (diesel) মূল্যবৃদ্ধি না হলে, শনিবার ফের বাড়ল দুই জ্বালানির মূল্য। যার জেরে দেশের আরও বেশি রাজ্যে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ পেরোল। এদিন নিয়ে গত ১০ দিনে সাতবার পেট্রোল

একদিনের জন্য পেট্রোল (petorl) ও ডিজেলের (diesel) মূল্যবৃদ্ধি না হলে, শনিবার ফের বাড়ল দুই জ্বালানির মূল্য। যার জেরে দেশের আরও বেশি রাজ্যে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ পেরোল। এদিন নিয়ে গত ১০ দিনে সাতবার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হল।

মেট্রো শহরে দাম

মেট্রো শহরে দাম

এদিন দিল্লিতে পেট্রোলের মূল্য বেড়েছে লিটার পিছু ৩৫ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ২৬ পয়সা। এদিনের বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১০০.৯১ টাকা এবং ৮৯.৮৮ টাকা।
মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১০৯.২৪ টাকা এবং ৯৭.৪৬ টাকা। কলকাতায় ১০১.০১ এবং ৯২.৯৭ টাকা।

জম্মুতে পেট্রোল পেরোল ১০০ টাকা

জম্মুতে পেট্রোল পেরোল ১০০ টাকা

এদিন জম্মুতে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে যায়। যদিও শ্রীনগরে এর আগেই পেট্রোলের দাম লিটার পিছু ১০০ পেরিয়ে গিয়েছিল।

১৮ রাজ্যে পেরিয়েছে লিটার পিছু ১০০ টাকা

১৮ রাজ্যে পেরিয়েছে লিটার পিছু ১০০ টাকা

১৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। সেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, লাদাখ, বিহার, কেরল, তামিলনাড়ু, পঞ্জাব, সিকিম, দিল্লি, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড।

প্রথমে রাজস্থানে পেরোয় ১০০ টাকা

প্রথমে রাজস্থানে পেরোয় ১০০ টাকা

অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে রাজস্থান, ওড়িশা এবং মধ্যপ্রদেশে। দেশের মধ্যে প্রথম রাজস্থানের গঙ্গানগরে পেট্রোল পেরিয়েছিল লিটার পিছু ১০০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+