ফের মূল্যবৃদ্ধি, জ্বালানির মূল্যে রেকর্ড, বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম একনজরে
মঙ্গলবার ফের দাম বাড়ল পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel)। যার জেরে দুই জ্বালানির দাম দেশে সর্বোচ্চে পৌঁছে গিয়েছে। এদিন পেট্রোলে লিটার পিছু ২৩ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ২৫ পয়সা বৃদ্ধি হয়েছে।
মঙ্গলবার ফের দাম বাড়ল পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel)। যার জেরে দুই জ্বালানির দাম দেশে সর্বোচ্চে পৌঁছে গিয়েছে। এদিন পেট্রোলে লিটার পিছু ২৩ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ২৫ পয়সা বৃদ্ধি হয়েছে।

দেশের মেট্রোশহরগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম
এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৩.৪৪ টাকা এবং ৮৪.৩২ টাকা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৯.৭১ এবং ৯১.৭৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। কলকাতায় পেট্রোল ও ডিজেল যথাক্রমে ৯৩.৪৯ টাকা এবং ৮৭.১৬ টাকা। চেন্নাইতে পেট্রোল ও ডিজেল যথাক্রমে ৯৫.০৬ টাকা এবং ৮৯.১১ টাকা।

এমাসে এখনও পর্যন্ত ১৩ বার দাম বৃদ্ধি
এমাসের এখনও পর্যন্ত ১৩ বার দাম বৃদ্ধি হয়েছে। অর্থাৎ ১৩ দিন দাম বৃদ্ধি হয়েছে। নতুন দিল্লির হিসেবে পেট্রোল ও ডিজেলের এমাসে এখনও পর্যন্ত বেড়েছে যথাক্রমে ৩.০৪ ও ৩.৫৯ টাকা। প্রসঙ্গ উল্লেখ্য ২ মে পাঁচ রাজ্যে ভোটের ফল বেরনোর পরে ফের দাম বৃদ্ধি শুরু হয়। তার আগে টানা ১৮ দিন এই দুই জ্বালানির কোনও দাম বৃদ্ধি হয়নি।

আগেই পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা
তবে এই মাসে দাম বৃদ্ধির আগেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের একাধিক শহরে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকায় পৌঁছে গিয়েছিল। এমাসের শুরুতেই রাজ্য রাজধানী হিসেবে ভোপালে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকায় পৌঁছে গিয়েছিল। এই মুহূর্তে জয়পুর এবং মুম্বই ঐতিহাসিক মূল্যে পৌঁছনোর ক্ষেত্রে কিছুটা দূরে রয়েছে। রাজস্থানের শ্রীগঙ্গানগরে অবশ্য আগেই পেট্রোলের মূল্য নিটার পিছু ১০০ পার করে দিয়েছে।

তেলের দামের ফারাক হয় কেন্দ্র ও রাজ্যের ওপরে
দেশের বিভিন্ন রাজ্যে তেলের দাম আলাদা হয় রাজ্যগুলির বিভিন্ন কর কাঠামোর জন্য। পাশাপাশি রয়েছে কেন্দ্রে আলাদা কর কাঠামো। পেট্রোল ও ডিজেলের কেন্দ্র ও রাজ্যের কর যথাক্রমে রয়েছে ৬০ শতাংশ ও ৫৪ শতাংশ। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের ওপরে লিটার পিছু যথাক্রমে ৩২.৯০ টাকা ও ৩১.৮০ কর আদায় করে থাকে।
এছাড়াও আন্তর্জাতিক বাজারে দামের ওপরে দেশে তেলের দাম নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্টের তেলের দাম ১৪ সেন্ট অর্থাৎ ০.২ শতাংশ বেড়ে ব্যারেল পিছু হয়েছে ৬৮.৬০ ডলার।












Click it and Unblock the Notifications