পরপর দুদিন মূল্য বৃদ্ধি, দেশে পেট্রোল ও ডিজেলের দাম সর্বোচ্চে, একনজরে কোন শহরে কত দাম

সোমবারের পর মঙ্গলবারেও পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল (increase)চার মেট্রো শহরে। সারা দেশের বিভিন্ন সহরে পেট্রোলের দাম ২৫-২৭ পয়সা করে বেড়েছে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে ৩৩ পয়সা।

সোমবারের পর মঙ্গলবারেও পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল (increase)চার মেট্রো শহরে। সারা দেশের বিভিন্ন সহরে পেট্রোলের দাম ২৫-২৭ পয়সা করে বেড়েছে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে ৩৩ পয়সা।

গত একবছরে পেট্রোলের সব থেকে বেশি দাম

গত একবছরে পেট্রোলের সব থেকে বেশি দাম

এদিনের দাম বৃদ্ধির পরে গত একবছরে পেট্রোলের দাম সর্বোচ্চে পৌঁছে গেল। দিল্লিতে এক লিটার পেট্রোলের মূল্য ৯১.৮০ টাকা। যা ১০০- দিকে এগিয়ে চলেছে। মঙ্গলবার মুম্বইতে এল লিয়ার পেট্রোলের দাম ৯৮.১২ টাকা। কলকাতা ও চেন্নাইতে দাম যথাক্রমে ৯১.৯২ টাকা এবং ৯৩.৬২ টাকা।

বেড়েছে ডিজেলের দামও

বেড়েছে ডিজেলের দামও

গত দুদিনে ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে। মুম্বইতে এদিন এক লিটার ডিজেলের দাম ৮৯.৪৮ টাকা। দিল্লিতে ৮২.৩৬ টাকা। কলকাতা ও চেন্নাইতে এক লিটার ডিজেলের দাম যথাক্রমে ৮৫.২০ এবং ৮৭.২৫ টাকা।

৪ মে থেকে বাড়ছে দাম

৪ মে থেকে বাড়ছে দাম

মধ্যে ১৮ দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়নি। ৫ রাজ্যে ভোটের ফল ঘোষণা হয়েছিল ২ মে। মধ্যে একদিন বাদ দিয়ে ৪ মে থেকে সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে। গত আট দিনে প্রতিলিটার পেট্রোলে দাম বৃদ্ধি হয়েছে ১.৪১ টাকা এবং প্রতি লিটার ডিজেলে দাম বৃদ্ধি হয়েছে ১.৬৮ টাকা।

 বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম বিভিন্ন

বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম বিভিন্ন

পেট্রোল ও ডিজেলের দাম ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন। স্থানীয়ভাবে কর, ভ্যাট, পরিবহণ শুল্ক এবং কেন্দ্র ও রাজ্যের কর মিলিয়ে পেট্রোলে ৬০ শতাংশ এবং ডিজেলে ৫৪ শতাংশ কর রয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিলিটার পেট্রোলে ৩২.৯০ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ৩১.৮০ টাকা কর নিয়ে থাকে।

সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছিল। ব্রেন্টের কাঁচা তেল বৃদ্ধি হয়েছিল ৪ সেন্ট। এক ব্যারেল তেলের দাম ছিল ৬৮.৩২ ডলার। গত সপ্তাহের থেকে এই বৃদ্ধির পরিমাণ ১ শতাংশের মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+