চেকের মাধ্যমে কি লেনদেন করেন, আরবিআই-এর নতুন নিয়মগুলি না জানলে জরিমানা হতে পারে

চেকের মাধ্যমে কি লেনদেন করেন, আরবিআই-এর নতুন নিয়মগুলি না জানলে জরিমানা হতে পারে

আপনি কি চেকের (cheque) মাধ্যমে লেনদেন বেশি করেন, তাহলে বেশি সতর্ক থাকা প্রয়োজন। কেননা রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কিং নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলি ১ অগাস্ট থেকে কার্যকর হয়েছে। চেকের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলি মনে রাখতে হবে, না হলে জরিমানা পর্যন্ত হতে পারে।

চেক পেমেন্ট নতুন বিধি

চেক পেমেন্ট নতুন বিধি

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন ২৪ ঘন্টাই বাল্ক ক্লিয়ারিং-এর সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা চেক প্রদানের পদ্ধতিতে প্রভাব ফেলবে। এই মুহূর্তে যে কোনও চেক ক্লিয়ার হতে ২ দিন পর্যন্ত সময় লাগে। কিন্তু নতুন নিয়মে আর দুই দিন লাগবে না। চেকটি দিলেই না ক্লিয়ার হয়ে যাবে। সেই কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, যাতে কাউকে চেক দিলে তা ক্লিয়ার হতে বাধা না পায়।যদি আপনি আজ চেক দিয়ে ভাবেন, কাল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, তাহলে সেই চেক বাউন্স হতে পারে। যার জেরে আপনাকে জরিমানা দিতে হতে পারে। সেই কারণে চেক ইস্যু করার সময় সাবধানতা অবসল্বন করতে হবে। প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে, তবেই চেক ইস্যু করা উচিত।

ছুটির দিনেও হবে চেক ক্লিয়ার

ছুটির দিনেও হবে চেক ক্লিয়ার

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস ২৪ ঘন্টা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ম রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত সব সবকটি ব্যাঙ্ক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রয়োজ্য। এই নতুন ব্যবস্থায় যে কোনও ছুটির দিনেও চেক ক্লিয়ার হয়ে যাবে। সেই পরিস্থিতিতে যিনি চেক ইস্যু করবেন, তাঁকে সতর্ক থাকতে হবে। কেননা যদি কেউ শনিবার চেক ইস্যু করেন, তাহলে তা রবিবারেও ক্লিয়ার হয়ে যাবে। এর আগে অবশ্য কোনও চেক শনিবার জমা পড়লে, তা রবিবার বাদ দিয়ে সোমবার ক্লিয়ার হত।

ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস-এর নিয়মে পরিবর্তন

ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস-এর নিয়মে পরিবর্তন

ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস-এর নিয়মে পরিবর্তনের জন্য জুনেই বিজ্ঞপ্তি জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের ব্যাঙ্কগুলিকে নিয়ন্ত্রণকারী রিজার্ভ ব্যাঙ্ক জুনে জারি করা ক্রেডিট নীতিতে বলেছিল, গ্রাহকদের সুবিধা বাড়ানার জন্য আরটিজিএস সুবিধা 24x7 পাওয়া যাবে। যার এর আগে শুধুমাত্র ব্যাঙ্কের কাজের সময়েই পাওয়া যেত। ১ অগাস্ট থেকে এই নিয়ম পরিবর্তিত হয়ে সপ্তাহের সব দিন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস কী?

ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস কী?

এনএসিএইচ কিংবা ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস হল বাল্ক পেমেন্ট সিস্টেম। যা ন্যাশনাল পেমেন্ট কপ্রোরেশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রেডিট ট্রান্সফারের সুবিধা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে, লভ্যাংশ, সুদ, বেতন, পেনশন। এর বাইরে বিদ্যুতের বিল, গ্যাস, টেলিফোন, জল, লোন, ইএমআই, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ এবং বিমা প্রিমিয়ামের পরিশোধের সুবিধা পাওয়া যায়। এর সুবিধা পেয়ে এখন আর সোমবার থেকে শুক্রবারের জন্য অপেক্ষা করতে হবে না। এই কাজগুলি এখন সপ্তাহের সব দিনই করা যাবে।

পজেটিভ পে সিস্টেম চালু হয়েছিল জানুয়ারিতে

পজেটিভ পে সিস্টেম চালু হয়েছিল জানুয়ারিতে

এটা উল্লেখ করা প্রয়োজন ১ জানুয়ারি ২০২১ থেকে চেকের মাধ্যমে অর্থ প্রদানের নিয়মে পরিবর্তন করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল ৫০ হাজারের বেশি টাকার ক্ষেত্রে সাধারণ মানুষকে এইসব নিয়ম পালন করতে হবে। তবে তা পুরোপুরি স্বেচ্ছাভিত্তিক বলেও জানানো হয়েছিল। মূলত চেক পেমেন্টে জালিয়াতি ঠেকাতেই এই পদক্ষেপ গ্রহণ করেছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ১ জানুয়ারি, ২০২১ থেকে চালু পজেটিভ পে সিস্টেমে ৫০ হাজারের বেশি টাকা প্রদানের ক্ষেত্রে এটি একটি নিশ্চিত ব্যবস্থা। এই প্রক্রিয়ায় এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম-এর মাধ্যমে চেক ইস্যু করা যাবে। পাশাপাশি এর মাধ্যমে চেকের তারিখ, কাকে তা দেওয়া হচ্ছে, কে পাঠাচ্ছেন তার বিস্তারিত বিবরণ দিতে হবে।

এর আগে গ্রাহক স্বার্থে টাকা তোলার নিয়মে পরিবর্তন করেছে এসবিআই। দেশের সব থেকে বড় ব্যাঙ্ক বাড়িতে বসেই চেক, ড্রাফট, পে অর্ডার, নতুন চেক বই-এর পিকআপ এবং ডেলিভারির সুবিধা পেয়ে থাকেন। পাশাপাশি মাসে চারবারের বেশি এটিএম থেকে টাকা তুললে প্রতিবারে ১৫ টাকা চার্জ এবং সঙ্গে জিএসটি দিতে হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+