চাই অর্থনীতিতে গতি! নতুন সিদ্ধান্ত মোদী সরকারের
মিশিয়ে দেওয়া হবে দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। তিনটি ব্যাঙ্ককে মিশিয়ে দিলে তা দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কে পরিণত হবে।
মিশিয়ে দেওয়া হবে দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। তিনটি ব্যাঙ্ককে মিশিয়ে দিলে তা দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কে পরিণত হবে। এমনটাই জানিয়েছেন ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেসের সেক্রেটারি রাজীব কুমার।

তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণে ব্যাঙ্কিং শিল্পে প্রতিযোগিতার বাজার তৈরি করবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।
তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণে তাদের ধার দেওয়ার ক্ষমতাও বাড়বে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানিয়েছেন, ব্যাঙ্কগুলির ধার দেওয়ার প্রক্রিয়ায় দুর্বলতা তৈরি হয়েছে। যা দেশে বাণিজ্যেও আঘাত করেছে। এছাড়াও, অনেক ব্যাঙ্কই অতিরিক্ত ঋণ দেওয়ায় এবং তাদের অকর্মক্ষম সম্পদ বেড়ে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।
এই সংযুক্তিকরণে ব্যাঙ্কগুলির কাজও বাড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে এই সংযুক্তিকরণে কর্মীদের ওপর কোনও প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।
ব্যাঙ্কগুলি বোর্ড মিটিং করে এবিষয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনা তৈরি করবে। ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্রেটারি রাজীব কুমার বলেছেন, তিনটি ব্যাঙ্কের বোর্ড এই সংযুক্তিকরণ নিয়ে আলোচনা করবে। তাঁর দাবি, সংযুক্তিকরণে তৈরি ব্যাঙ্কের কার্যক্ষমতা অনেকটাই বাড়বে। গ্রাহক পরিষেবাও উন্নত হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications