অন্তবর্তী বাজেট, হোম লোন থেকে NPS, Fastag, পয়লা ফেব্রুয়ারি থেকে দেশে অনেক বড় পরিবর্তন হতে চলেছে
সামনেই লোকসভা নির্বাচন। যে কারণে পয়লা জানুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। এ'টি মোদী সরকারের দ্বিতীয় অন্তর্বর্তী বাজেট। ভোটের আগে সরকার কর ছাড় দিতে পারে বলে অনেকেই আশা করছেন। অন্তর্বর্তী বাজেট ছাড়াও ফেব্রুয়ারিতে বেশ কিছু নিয়মে পরিবর্তন হতে চলেছে। এর মধ্যে রয়েছে এনপিএস, সার্বভৌম গোল্ড বন্ডের নতুন কিস্তি, এসবিআই হোম লোন প্রচারে পরিবর্তনের মতো বিষয়গুলি।
সামনে নির্বাচন। তাকে সামনে রেখে জনগণকে আকৃষ্ট করতে পয়লা ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে অনেক কিছু বড় ঘোষণা করতে পারে মোদী সরকার। পাশাপাশি সরকার কিছু কিছু ক্ষেত্রে কিছু ছাড় ঘোষণা করতে পারে বলে অনেকেই মনে করছেন।

এনপিএস
এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি সার্কুলার জারি করেছে। সেখানে এনপিএস থেকে আংশিক টাকা তোলার বিষয়ে নিয়মের কথা বলা হয়েছে। বলা হয়েছে, গ্রাহকরা শুধুমাত্র প্রথম বাড়ি কেনা বা তৈরির জন্য এনপিএস থেকে আংশিক টাকা তুলতে পারবেন। পয়লা ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।
এসবিআই হোম লোন
এসবিআই বর্তমানে তাদের গ্রাহকদের হোম লোনে ছাড় দিচ্ছে। ৬৫ বেসিস পয়েন্টের মতো কম সুদে তারা হোম লোন অফার করছে। হোম লোনের প্রসেসিং ফি ও ছাড়ের শেষ তারিখ ৩১ জানুয়ারি।
গোল্ড বন্ড
অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক ফেব্রুয়ারিতে ২০২৩-২৪ আর্থিক বছরের সার্বভৌম গোল্ড বন্ডের শেষ অংশটি প্রকাশ করবে। বন্ডের চতুর্থ কিস্তি ১২ ফেব্রুয়ারি খুলবে এবং ১৬ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে। এখানে উল্লেখ করা প্রয়োজন আগের কিস্তি ১৮ ডিসেম্বর খোলা হয়েছিল এবং তা বন্ধ হয়েছিল ২২ ডিসেম্বর। সেই সময় রিজার্ভ ব্যাঙ্ক সোনার মূল্য নির্ধারণ করেছিল গ্রাম প্রতি ৬১৯৯ টাকা।
ধনলক্ষ্মী এফডি স্কিম
পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ধনলক্ষ্মী ৪৪৪ দিন নামে যে বিশেষ এফডি স্কিম চালু করেছিল তার শেষ দিন হল ৩১ জানুয়ারি। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এই স্কিমের শেষ তারিখ ৩০ নভেম্বর থেকে বৃদ্ধি করে ৩১ জানুয়ারি করেছিল। এই স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ। সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৮.০৫ শতাংশ। এখনও যাঁরা এই স্কিমে বিনিয়োগে ইচ্ছুক, তারা কাজটি করতে পারবেন।
ফাস্ট্যাগ কেওয়াইসি
ন্যাশনাল হাইওয়ে অথরিটি জানিয়েছে, কেওয়াইসি ছাড়া যেসব ফাস্ট্যাগ রয়েছে সেগুলি ৩১ জানুয়ারির পরে নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের ফাস্ট্যাগের কেওয়াইসি রয়েছে।












Click it and Unblock the Notifications