শিশুদের জন্য এল 'বাল আধার' কার্ড, অভিভাবকরা জেনে নিন খুঁটিনাটি
এবার শিশুদের জন্যও তৈরি হয়েছে আলাদা আধার। ইউআইডিএআই জানিয়েছে, নীল রঙের এই আধার কার্ড পাঁচ বছরের কমবয়সীদের জন্য ইস্যু করা হয়েছে।
বড়দের আধার কার্ড রয়েছে। এবার শিশুদের জন্যও তৈরি হয়েছে আলাদা আধার। ইউআইডিএআই জানিয়েছে, নীল রঙের এই আধার কার্ড পাঁচ বছরের কমবয়সীদের জন্য ইস্যু করা হয়েছে। পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা আপডেট করতে হবে। একনজরে জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

ভেরিফিকেশন প্রক্রিয়া
আধার দেখভালকারী সংস্থা জানিয়েছে, পাঁচ বছরের কমবয়সীদের জন্য আধার কার্ড আনা হয়েছে। কোনওরকম বায়োমেট্রিক বিবরণ ছাড়াই তা পাওয়া যাবে। পাঁচ বছর বয়স সম্পূর্ণ হয়ে গেলেই বাধ্যতামূলকভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শিশুদের আধার
ইউআইডিএআই জানিয়েছে, বায়োমেট্রিক আধার ডেটা শিশুর বয়স ১৫ হলেই ফের আপডেট করতে হবে। শিশুদের জন্য বায়োমেট্রিক আধার আপডেট বিনামূল্যে করা হবে বলে জানানো হয়েছে।

কীভাবে এনরোল করবেন
যে শিশুদের বয়স ১ বছরের বেশি তাঁরাই আধারের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ অভিভাবকদের এগিয়ে এসে আধার এনরোলমেন্ট করতে হবে। তবে সেসময়ে আঙুলের ছাপ ও অন্য বায়োমেট্রিক লাগবে না।

বায়োমেট্রিক আপডেট
ইউআইডিএআই জানিয়েছে, শিশুর বয়স পাঁচ পেরিয়ে গেলেই বায়োমেট্রিক তথ্য দিতে হবে। আবার সেই তথ্য বদল করতে হবে শিশুর কিশোর বয়সে ১৫ বছর হওয়ার পরই।












Click it and Unblock the Notifications