মোদী সরকারের ঘোষণা'র পরেও 'আরও সস্তা' পেট্রোল-ডিজেল! রইল কলকাতার নয়া দাম
সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। এই অবস্থায় মূল্যবৃদ্ধির আঁচ থেকে কিছুটা মানুষকে স্বস্তি দিল মোদী সরকার। পেট্রোল-ডিজেলে'র উপর শুল্ক কমানোর ঘোষণা। পেট্রোলের উপর ৮ টাকা এবং ডিজেলের উপর থেকে ছয় টাকা কর কমানোর সিদ্ধান্ত নেওয়া
সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। এই অবস্থায় মূল্যবৃদ্ধির আঁচ থেকে কিছুটা মানুষকে স্বস্তি দিল মোদী সরকার। পেট্রোল-ডিজেলে'র উপর শুল্ক কমানোর ঘোষণা। পেট্রোলের উপর ৮ টাকা এবং ডিজেলের উপর থেকে ছয় টাকা কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার পর পেট্রোল এবং ডিজেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে কিছুটা হলেও স্বস্তি।
কর কমানোর পর পেট্রোলে ৯ টাকা ৫০ পয়সা এবং ডিজেল প্রায় সাত টাকা সস্তা হয়েছে। আর এরপরেই রাজস্থান এবং কেরল সরকার পেট্রোল-ডিজেলের দামে আরও কিছুটা স্বস্তি দিয়েছে।

কেরল সরকার দাম কমিয়েছে
কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর পরেই বড় ঘোষণা করে কেরল সরকার। রাজ্য কর ছাড়ের ঘোষণা করা হয়। পেট্রোলে 2.41 এবং ডিজেলে 1.36 টাকা ছাড়ের ঘোষণা করা হয়। যার ফলে সে রাজ্যে আরও একটু সস্তা হয়েছে জ্বালানির দাম। এই মুহূর্তে কেরলে এক লিটার পেট্রোলের দাম 117.17 টাকা, এবিং ডিজেলের দাম 103.93 টাকা। সে রাজ্যের সরকারের কিছুটা হলেও স্বস্তির অবস্থা এই ঘোষণাতে।

রাজস্থানেও ছবিটা এক
রাজস্থান সরকারও পেট্রোল এবং ডিজেলের দামে কর ছাড়ের কথা ঘোষণা করেছে। কেন্দ্রের বড় ঘোষণার পরেই কংগ্রেস সরকার স্বস্তির ঘোষণা করে। পেট্রোলের উপর থেকে প্রতি লিটারে 2.48 টাকা এবং ডিজেলে 1.16 টাকা প্রতি লিটারে কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। আর এহেন ঘোষণা'র পর সে রাজ্যে পেট্রোলে 10.48 এবং ডিজেলে 7.16 টাকা প্রতি লিটারে ডিজেল সস্তা হয়েছে। রাজস্থানের রাজধানী জয়পুরে পেট্রোল প্রতি লিটার ১০৮ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ১০৯ টাকা হয়েছে।

কলকাতায় কত দাম-
পেট্রোল এবং ডিজেলের এক্সাইজ ডিউটি কমিয়েছে। আর তা কমানোর পরেই রাজ্যে কিছুটা কমল পেট্রোল এবং ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৬ টাকা ০৩ পয়সা। অন্যদিকে, কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ৯২ টাকা ৭৬ পয়সা। এই অবস্থায় বিজেপির দাবি, দ্রুত রাজ্য সরকার ভ্যাটে ছাড়ের ঘোষণা করুক। যদিও এই বিষয়ে সরকারের তরফে কিছু ঘোষণা করা হয়নি।

কোন শহরে কত দাম?
দিল্লিতে পেট্রোলের দাম 96.72 টাকা এবং ডিজেলে 89.62 টাকা লিটারে বিক্রি হচ্ছে।
মোদী সরকারের ঘোষণা'র পর মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম 111.35 টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম 97.28 টাকা।
পাশাপাশি এই মুহূর্তে চেন্নাইতেও সস্তা হয়েছে পেট্রোলের দাম। কেন্দ্রের ঘোষণা পর সে রাজ্যে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে 102.63 এবং ডিজেলে লিটার পিছু দাম হল 94.24 টাকা। এছাড়াও অন্যন্য শহরেও বেশ কিছুটা কমেছে পেট্রোল এবং ডিজেলের দাম।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications