7th Pay Commission: এই সমস্ত কর্মচারীদের জন্যে বড় সিদ্ধান্তের পথে মোদী সরকার! খুব শীঘ্র জারি হচ্ছে নির্দেশিকা
প্রায় দেড় বছর পর অবশেষে বড়সড় স্বস্তির খবর সরকারি কর্মচারীদের জন্য। মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করা হয়েছে ডিএ। তবে কেন্দ্রের সকল কর্মচারী এই ঘোষণার সুফল ভোগ করলেও এখনও দুটি মন্ত্রকের ক্ষেত্রে এখ
প্রায় দেড় বছর পর অবশেষে বড়সড় স্বস্তির খবর সরকারি কর্মচারীদের জন্য। মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করা হয়েছে ডিএ। তবে কেন্দ্রের সকল কর্মচারী এই ঘোষণার সুফল ভোগ করলেও এখনও দুটি মন্ত্রকের ক্ষেত্রে এখনও অপেক্ষা করতে হচ্ছে। রেল এবং সশস্ত্র সীমা বলের সঙ্গে যুক্ত কর্মচারীরা এখনও এই ডিএ ঘোষণার সুফল ভোগ করতে পারছে না।
তবে অর্থমন্ত্রক বলছে এই নির্দেশ অর্থাৎ ডিএ বৃদ্ধির বিষয়ে রেলের কর্মচারী এবং সশস্ত্র সীমা বলের জন্যে কার্যকর হবে না। এর জন্যে আলাদা মন্ত্রক থেকে নির্দেশ জারি করা হবে। খুব শীঘ্রই সেই নির্দেশিকা জারি করা হবে।

দুই বিভাগের কর্মীদের জন্য একটু অপেক্ষা করতে হবে
রেলের কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে নির্দেশিকা রেলের তরফে জারি করা হবে। শুধু তাই নয়, সশস্ত্র বলের সঙ্গে যুক্ত কর্মীদের জন্যে এই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তা প্রতিরক্ষামন্ত্রকের তরফে ঘোষণা করা হবে।

মন্ত্রকের তরফে কি বলা হচ্ছে?
এক নির্দেশিকা অনুযায়ী, ডিফেন্স সার্ভিসের জন্যে আলাদা করে নির্দেশিকা জারি করা হয়। সেই মতো খুব শীঘ্র প্রতিরক্ষামন্ত্রকের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধির নির্দেশিকা জারি করা হবে। শুধু ডিফেন্স অয়, রেলের কর্মীরাও এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবে। খুব শীঘ্র রেলের তরফেও সেই নির্দেশিকা জারি করা হবে। মনে করা হচ্ছে, এই মাসের শেষে দুই মন্ত্রক আলাদা করে সরকারি কর্মচারীদের জন্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে। কারণ ১ লা জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।

ডিএ বৃদ্ধি করেছে সরকার!
গত কয়েকদিন আগেই সরকার বড়সড় ঘোষণা করেছে। করোনার কারণে দীর্ঘ দুবছর ধরে বন্ধ ছিল মহার্ঘ ভাতা বৃদ্ধি। অবশেষে ডিএ বৃদ্ধি করেছে সরকার। এক ধাক্কায় ২৮ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। ১ লা জুলাই ২০২১ সাল থেকেই বর্ধিত এই ডিএ'র সুবিধা পাবেন লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুবিধা ভোগ করবেন পেনশনভোগীরাও। তাদেরও পেনশনের টাকা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রের এই সিদ্ধান্তে।

পেনশন ভোগী এবং সরকারি কর্মচারীরা লাভবান হবেন
ইতিমধ্যে ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬১ লক্ষ পেনশনভোগীর ডিএ বৃদ্ধি আটকে দেওয়া হয়। কিন্তু সরকারি এই ঘোষণাতে বাড়তে চলেছে বেতন। এর ফলে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৫ লাখ পেনশনভোগী এই ঘোষণার সুবিধ ভোগ করবে। যদিও এই ঘোষণার ফলে ৩৪,৪০১ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারের।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডবল বোনজা!
দীর্ঘ দুবছর ধরে ডিএ আটকে ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সম্প্রতি সেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। ফলে বেতন বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের। আর এই আনন্দের মধ্যেই আরও এক বড় খবর। ২৭ শোতাংশ করে দেওয়া হয়েছে এই House Rent Allowance। ২০১৭ সালের ৭ জুলাই এক নির্দেশ অনুসারে যখন মহার্ঘ ভাতা ২৫ শতাংশ পেরিয়ে যাবে সেই সময় হাউস রেন্টও রিভাইস করে দেওয়া হবে। ১ লা জুলাই থেকে ডিএর সুবিধা পাবেন কেদ্রিয় সরকারি কর্মীরা। সেই সঙে House Rent Allowance-এর সুবিধাও ভোগ করবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।












Click it and Unblock the Notifications