Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২৪-এর লক্ষ্যেই টিপ্রামোথা-সঙ্গ চায় বিজেপি, ত্রিপুরায় নয়া সমীকরণের জল্পনা

সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরও টিপ্রামোথার সমর্থন লাভের চেষ্টা করছে বিজেপি। এক ঢিলে দুই পাখি মারতে চাইছে তারা।

ত্রিপুরায় এবার মাথায় মাথায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আইপিএফটিকে নিয়ে তারা মোট ৩৩টি আসনে জয়লাভ করেছে এবার। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি আসন বেশি তাদের। এই অবস্থায় যেমন তারা আরও সমর্থন লাভের চেষ্টা করছে, সেইসঙ্গে চাইছে ২০২৪-এর আগে অবস্থান মজবুত করতে।

উপজাতি অঞ্চলের সমর্থন লাভে জোট ভাবনা

উপজাতি অঞ্চলের সমর্থন লাভে জোট ভাবনা

সেই কারণেই সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরও টিপ্রামোথার সমর্থন লাভের চেষ্টা করছে বিজেপি। এক ঢিলে দুই পাখি মারতে চাইছে তারা। প্রথম কেউ যদি বেঁকে বসে তাহলে সরকারের অবস্থান টলমল হতে পারে। তা শক্ত ভিতের উপর দাঁড় করাতে। আর দ্বিতীয়ত টিপ্রামোথাকে নিয়ে ২০২৪-এর আগে উপজাতি অঞ্চলের সমর্থন লাভ করতে।

আবারও কেন টিপ্রামোথাকে সঙ্গে চাইছে বিজেপি?

আবারও কেন টিপ্রামোথাকে সঙ্গে চাইছে বিজেপি?

জোটসঙ্গী আইপিএফটির পক্ষে এই মুহূর্তে জন সমর্থন নেই উপজাতি অঞ্চলের। এই নির্বাচনে ফের একবার প্রমাণিত হয়ে গিয়েছে টিপ্রামোথাই এখন জনজাতিদের নয়নের মণি। তাই টিপ্রামোথার সমর্থন লাভের চেষ্টার মরিয়া বিজেপি। ভোটের আগেও একবার বিজেপি চেষ্টা করেছিল টিপ্রামোথার সঙ্গে জোট করতে। আবারও টিপ্রামোথাকে সঙ্গে নিতে চাইছে বিজেপি।

নিরাপত্তাহীনতা থেকেই কি জোটের ভাবনা

নিরাপত্তাহীনতা থেকেই কি জোটের ভাবনা

টিপ্রামোথা যদি বাম-কংগ্রেসের সঙ্গে বিরোধী আসনে বসে, তবে বিরোধীরা সম্মিলিতভাবে হবে ২৭ বিধায়ক। আর শাসক পক্ষে ৩৩ বিধায়ক। এই অবস্থান বদল করতে টিপ্রামোথাকে সঙ্গে নিয়ে ফের বিধানসভায় একাধিপত্য স্থাপন করাই বিজেপির লক্ষ্য। আর এই মর্মে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার সঙ্গে রফা করতে চাইছে বিজেপি।

বিজেপির পক্ষে বড় অ্যাডভান্টেজ হবে যদি...

বিজেপির পক্ষে বড় অ্যাডভান্টেজ হবে যদি...

খাতায়-কলমে এবার ত্রিপুরায় প্রধান বিরোধী দল টিপ্রামোথা। সেই টিপ্রামোথার সমর্থন যদি টেনে নেওয়া যায়, বিরোধীরা শক্তি হারিয়ে ফেলবে। তার থেকেও বড় কথা টিপ্রামোথার সমর্থন পেলে বিজেপি আবার ত্রিপুরায় শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে যা হবে বিজেপির পক্ষে বড় অ্যাডভান্টেজ।

জোট নিয়ে বিজেপি ও টিপ্রামোথা উভয়েরই শর্ত

জোট নিয়ে বিজেপি ও টিপ্রামোথা উভয়েরই শর্ত

তবে এই জোট নিয়ে বিজেপি ও টিপ্রামোথা উভয়েই কিছু শর্ত আরোপ করেছেন। বিজেপি জানিয়ছে, টিপ্রামোথা যদি পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসে তবে এই জোট আলোচনা আবার শুরু করা যায়। আদিবাসীদের উন্নয়নের শর্ত বিজেপি মানতে রাজি। আর টিপ্রামোথাও শর্তে রাজি। তবে আদিবাসীদের সমস্যা মেটাতে হবে দ্রুত।

টিপ্রামোথাকে হাতে রাখতে চাইছে বিজেপি

টিপ্রামোথাকে হাতে রাখতে চাইছে বিজেপি

এই অবস্থায় একটাই প্রশ্ন উঠছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েও কেন বিরোধী দলের সমর্থন আদায়ের জন্য মরিয়া? তবে কি বিজেপি নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কোনও সময়ে সরকার পড়ে যেতে পারে। তাই অবস্থান মজবুত করতে টিপ্রামোথাকে হাতে রাখতে চাইছে। সেক্ষেত্রে পাঁচ বছর সরকার পড়ার কোনও সম্ভাবনা থাকবে না।

২৪-এর লোকসভায় জয়ও নিশ্চিত হবে

২৪-এর লোকসভায় জয়ও নিশ্চিত হবে

২০২৪-এর নির্বাচনেও ত্রিপুরা থেকে জয় নিশ্চিত হয়ে যাবে। কেননা এখন পর্যন্ত বিজেপির দুর্বল জায়গা জনজাতি ভোট। সেখানে টিপ্রামোথার নিয়ন্ত্রণ রয়েছে। উভয় দল একসঙ্গে লড়লে বিরোধী বাম-কংগ্রেসের পক্ষ বিজেপিকে টেক্কা দেওয়া অসম্ভব। তখন ২৪-এর লোকসভায় জয়ও নিশ্চিত হয়ে যাবে।

অধিকারের কথা ভেবেই টিপ্রামোথা তৈরি

অধিকারের কথা ভেবেই টিপ্রামোথা তৈরি

টিপ্রোমাথা সুপ্রিমো এই মর্মে জানিয়েছেন, আমরা আলোচনায় রাজি। কিন্তু আমরা কোনও পদের জন্য নয়, শুধুমাত্র সমস্যার সাংবিধানিক সমাধানের জন্যই আলোচনায় বসব। আমরা ত্রিপুরার আদি বাসিন্দা। আমাদের অগ্রাধিকারকে অগ্রাহ্য করে ত্রিপুরা শাসন করা যাবে না। তাহলে সমস্যা পড়বেন। ত্রিপুরার আদি বাসিন্দারা অধিকারের কথা ভেবেই টিপ্রামোথা তৈরি করেছে।

ছবি সৌ:PTI ও ফেসবুক

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+